Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
বাবা-মায়ের সঙ্গে রাগ করে মাটি খুঁড়তে খুঁড়তে আস্ত গুহার মালিক এক কিশোর!

অফবিট

টিবিএস ডেস্ক
29 May, 2021, 07:20 pm
Last modified: 29 May, 2021, 07:24 pm

Related News

  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়
  • বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে স্পেন
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে

বাবা-মায়ের সঙ্গে রাগ করে মাটি খুঁড়তে খুঁড়তে আস্ত গুহার মালিক এক কিশোর!

নিজের সুবিধার জন্য গুহার মধ্যে ওয়াই-ফাই ও বিদ্যুৎ থেকে শুরু করে হিটিং সিস্টেম বসাতেও ভুল করেনি কান্তো।
টিবিএস ডেস্ক
29 May, 2021, 07:20 pm
Last modified: 29 May, 2021, 07:24 pm

রাগ থেকে মানুষ কতরকম কাজই না করে। ছয় বছর আগে মা-বাবার সঙ্গে বাদানুবাদের পর রাগ করে বাড়ির পেছনে মাটি খুঁড়তে শুরু করেছিল এক স্প্যানিশ কিশোর। অবাক কাণ্ড হলো, আজ সেই ছেলে আস্ত একটি গুহার মালিক হয়ে গেছে!

১৪ বছর বয়সে আন্দ্রেস কান্তো প্রথম মা-বাবার সঙ্গে রাগ করে একটা কুঠার হাতে নিয়ে বাড়ির পেছন দিকটায় চলে যায়। ঝগড়ার কারণ, মা-বাবা তাকে ট্র্যাকস্যুট পরে শহরে যেতে দেবেন না। তাই বাড়িতে বসে গর্ত খোঁড়ার মাধ্যমেই মনের ক্ষোভ মেটাতে চেয়েছিল কান্তো। কিন্তু সে তখন ভাবেনি, গর্ত খোঁড়ার ব্যাপারটা একসময় তার কাছে আনন্দদায়ক হয়ে দাঁড়াবে।

প্রতিদিন ক্লাস শেষে বাড়ি ফিরেই সে তার গর্তের ভেতরে গিয়ে বসে থাকত। ক্রমশ গর্ত খোঁড়ার নেশা তাকে চেপে বসে এবং একদিন এক বন্ধুকেও নিয়ে আসে এই কাজে সাহায্য করার জন্য। ফলে দুজনে মিলে আস্তে আস্তে গর্তটিকে একটি গুহায় পরিণত করে।

জেঙ্গার নিউজকে কান্তো বলে, 'আমার মা-বাবা চেয়েছিল গ্রামে যাওয়ার আগে আমি যেন পোশাক বদল করি। কিন্তু আমি চেয়েছিলাম ট্র্যাকস্যুট পরে আনন্দ করতে। যখন তারা বলল, এভাবে আমি বেরোতে পারব না; তখন বললাম, ঠিক আছে, আমি একাই দিব্যি ভালো থাকতে পারব। এরপরই বাড়ির পেছনের অংশে গর্ত খুঁড়তে শুরু করি।'

LA CUEVA , el hilo de cómo un chaval de 14 años empezó una cueva.

1. 9 marzo 2015; tras una pataleta de prepuber, me puse a darle picazos al bancal, no manejaba yo muy bien las emociones xd pic.twitter.com/U1VyVwjoFu— Kokomo (@andresiko_16) April 26, 2021

কান্তো ও তার বন্ধু দৈনিক ১৪ ঘণ্টা করে গর্ত খোঁড়ার পেছনে কাজ করত। যখন তারা সেখানে নিউমেটিক ড্রিল যোগ করল, কাজ আরও গতি এলো। প্রথমে তারা একটা বসার ঘর ও শোবার ঘর খোঁড়ে।

শুরুতে সব কাজ হাতেই সমাধা হতো, আবর্জনাও বালতিতে করে তোলা হতো। কিন্তু একসময় আন্দ্রেস সেখানে কপিকল ব্যবহার করে।

গুহার ছাদে বাঁকানো ও খিলানযুক্ত সিলিং ব্যবহার করা হয়েছে। ধ্বসে পড়া রুখতে ব্যবহৃত হয়েছে কংক্রিটের দেয়াল। বর্তমানে ২০ বছর বয়সী কান্তোর দাবি, নিজের গুহাকে দৃঢ় করার এসব নির্মাণ কাজে তার মাত্র ৫০ ইউরো (৬০ ডলার) ব্যয় হয়েছে।

তবে আন্দ্রেস স্বীকার করে, মাটির নিচে এমন একটা গুহায় থাকার কিছু অসুবিধাও রয়েছে। এই যেমন, বৃষ্টিপাতের ফলে প্রায়ই গুহা পানিতে ভেসে যায় এবং পোকামাকড়ও এখানে প্রায়ই বসতি গেড়ে বসে। কিন্তু নিজের আলাদা একটা জায়গা থাকার আনন্দ এসব অসুবিধাকে ছাপিয়ে যায় বলেই বিশ্বাস কান্তোর।

আন্দ্রেসের এখন দিনের অনেকটা সময়ই এখানে কাটে। কারণ নিজের সুবিধার জন্য গুহার মধ্যে ওয়াই-ফাই ও বিদ্যুৎ থেকে শুরু করে হিটিং সিস্টেম বসাতেও ভুল করেনি কান্তো।


  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

স্পেন / গুহা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়
  • বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে স্পেন
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net