Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
নিলামে বিক্রি হলো টম হ্যাংকসের 'উইলসন'  

অফবিট

টিবিএস ডেস্ক
12 November, 2021, 03:50 pm
Last modified: 12 November, 2021, 04:24 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

নিলামে বিক্রি হলো টম হ্যাংকসের 'উইলসন'  

ভলিবলটিকে মূলত নোংরা হওয়ার জন্যেই ছবির প্রপস হিসেবে নেওয়া হয়েছিল। তাছাড়া শুটিংয়ের সময় দিনের পর দিন বৃষ্টিতে ভিজেছে এটি।
টিবিএস ডেস্ক
12 November, 2021, 03:50 pm
Last modified: 12 November, 2021, 04:24 pm
'কাস্ট অ্যাওয়ে' ছবিতে ভলিবলের সাথে কথা বলছেন টম হ্যাংকস। ছবি: বিবিসি

টম হ্যাংকস অভিনীত 'কাস্ট অ্যাওয়ে' চলচ্চিত্রটি একবার দেখেছেন, কিন্তু সেই স্মৃতি মনে নেই, এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবেনা। ২০০০ সালে নির্মিত এই ছবিটি আমাদের অনেককেই রবিনসন ক্রুশোর রোমাঞ্চকর দ্বীপবাসের গল্প মনে করিয়ে দেয়। কারণ 'কাস্ট অ্যাওয়ে'তে টম হ্যাংকসের অবস্থাটা ছিল ঠিক সেই রকমই! 

পণ্য পরিবাহী কোম্পানি ফেডেক্সের কর্মকর্তার ভূমিকায় থাকা টম হ্যাংকস জাহাজডুবির পর এসে পড়েন জনশূন্য এক দ্বীপে। শত প্রতিকূলতার মধ্যেও দ্বীপে টিকে থাকার দিনগুলোতে তার একমাত্র বন্ধু করেছিলেন একটি ভলিবলকে, ভালোবেসে যার নাম দিয়েছিলেন 'উইলসন'।  

বলাই বাহুল্য, ছবিটি মুক্তি পাওয়ার পর উইলসন আর কোনো সাধারণ ভলিবল নয়। তাই হ্যাংকস সাহেবের উইলসন এবার নিলামে বিক্রি হয়েছে ২ কোটি ৬৫ লাখ টাকায়!

ভলিবলটিকে মূলত নোংরা হওয়ার জন্যেই ছবির প্রপস হিসেবে নেওয়া হয়েছিল। তাছাড়া শুটিংয়ের সময় দিনের পর দিন বৃষ্টিতে ভিজেছে এটি। 

রবার্ট জেমেকিস পরিচালিত এই ছবিটিতে অভিনয়ের জন্য 'সেরা অভিনেতা' শাখায় অস্কারের মনোনয়ন পেয়েছিলেন টম হ্যাংকস। তবে সে বছর 'গ্ল্যাডিয়েটর' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কারটি দখল করেন রাসেল ক্রো।

'কাস্ট অ্যাওয়ে' চলচ্চিত্রে টম হ্যাংকস উইলসনের সাথে কথা বলতেন মানুষ হিসেবে নিজের স্বাভাবিকতাকে বজায় রাখতে।

নিলামকারী প্রতিষ্ঠান বলটিকে আখ্যা দিয়েছে 'ছেড়া, ময়লা রূপ দেওয়ার জন্য জবরদস্তভাবে রঙ করা একটি বল' হিসেবে।

শুধু তাই নয়, সামনে গাঢ় লালচে-বাদামিরঙা বলের উপরের দিকটিও ছেঁড়া এবং উইলসনের যে চুলও আছে, তা বোঝাতে তামাকের ছোবড়া গুজে দেওয়া হয়েছে ভেতরে।            

বিভিন্ন সিনেমায় ব্যবহৃত ১১০০ নিদর্শন বিক্রির জন্য মাঠে নেমেছে 'প্রপস স্টোর'। এদের মধ্যে উইলসন ছাড়াও অন্যান্য বস্তুর মধ্যে ছিল ২০০৩ সালের 'এলফ' ছবিতে উইল ফেরেলের পরিহিত পোশাকও। এলফের স্যুটটি বিক্রি হয়েছে ২৩৫,০০০ ডলারে, যা নিলামকারীদের আনুমানিক মূল্যের চেয়েও দশ গুণ বেশি। 
   
সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

কাস্ট অ্যাওয়ে / টম হ্যাঙ্কস / ভলিবল / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net