Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
তিন লাখ রুপির স্বর্ণের মাস্ক পড়েন যে ভারতীয় নাগরিক

অফবিট

টিবিএস ডেস্ক
04 July, 2020, 11:20 pm
Last modified: 04 July, 2020, 11:45 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

তিন লাখ রুপির স্বর্ণের মাস্ক পড়েন যে ভারতীয় নাগরিক

শ্রী শঙ্কর কুরাদে মহাশয় স্বর্ণের গহনার ভীষণ ভক্ত। তাই সব সময় তার হাত আর গলায় শোভা পায় বহুমূল্য সব স্বর্ণালঙ্কার।  
টিবিএস ডেস্ক
04 July, 2020, 11:20 pm
Last modified: 04 July, 2020, 11:45 pm
ছোটবেলা থেকেই বহুমূল্য ধাতুটির গহনার শখ শঙ্কর কুরাদের। ছবি: দ্য ট্রিবিউন ইন্ডিয়া

করোনার মহামারিতে পৃথিবীজুড়ে অনেকেই ব্যবহার করছেন একবার ব্যবহার করার মতো মাস্ক। কাজ শেষ হলেই তা ফেলেও দিচ্ছেন। এই কথা অবশ্য, ভারতের পুনে শহরের পিমপ্রি ছিনছড় মহল্লার বাসিন্দা শঙ্কর কুরাদে সাহেবকে বলতে পারবেন না। অবশ্য বলার সুযোগ পেলেও লাভ হবে না। উল্টো তাকে দেখেই ভিমড়ি খেতে পারেন। 

কথায় আছে শখের দাম লাখ টাকা। আর শ্রী শঙ্কর মহাশয়ের স্বর্ণের তৈরি মাস্কের মূল্য পাক্কা দুই লাখ ৮৯ হাজার রুপি। করোনার মহামারির মধ্যে যখন সাড়া ভারতে বেকারত্ব বাড়ছে, নাভিশ্বাস উঠেছে অর্থনীতির, ঠিক তার মাঝেই মাস্কটি বানিয়েছেন তিনি।  

তাহলে কি স্বর্ণের তৈরি মাস্ক পড়লে কোভিড-১৯ থেকে বেশি সুরক্ষিত থাকা যাবে; এমন বিশ্বাসে তিনি এটি পড়ছেন। ব্যাপারটা মোটেও তেমন নয়। 

এব্যাপারে তার সোজা কথা, ''দেখুন ভাই, মাস্কে ছোট ছোট কিছু ছিদ্র আছে। তাই এটা পড়ে শ্বাস নিতে কোনো কষ্ট হয় না। কিন্তু এটা (করোনা প্রতিরোধে) আদতেই কার্যকর হবে কিনা তা আমার জানা নেই!''

এবার বুঝুন ব্যাপারখানা! আসল কথা হচ্ছে, ওই যে শখ। ওই ব্যাপারটাই সব কিছুর মূল। 

শ্রী শঙ্কর কুরাদে মহাশয় স্বর্ণের গহনার ভীষণ ভক্ত। তাই সব সময় তার হাত আর গলায় শোভা পায় বহুমূল্য সব স্বর্ণালঙ্কার।  

তবে স্বর্ণের মাস্কের আইডিয়া অবশ্য তার নিজের নয়। সামাজিক গণমাধ্যমে তার চাইতে একটু কম সরেস এক ব্যক্তিকে পেয়েছিলেন সম্প্রতি। যিনি পড়েছিলেন রুপোর মাস্ক। ব্যস, তারপর আরকি? দেখাদেখি বানিয়ে নিলেন স্বর্ণের তৈরি মাস্ক। 

শঙ্কর বলেন, ''সামাজিক গণমাধ্যমের এক ভিডিওতে কোলাপুর অঞ্চলের এক ব্যক্তির রুপোর মাস্ক পড়া ভিডিও দেখেছিলাম। তখনই মাথায় স্বর্ণের তৈরির মাস্ক বানানোর আইডিয়াটা এল। এরপর কথা বললাম এক স্বর্ণকারের সঙ্গে। সেই আমাকে সাড়ে পাঁচ পাউন্ড ওজনের এই মাস্কখানা বানিয়ে দিয়েছে এক সপ্তাহের মধ্যে। 

Maharashtra: Shankar Kurade, a resident of Pimpri-Chinchwad of Pune district, has got himself a mask made of gold worth Rs 2.89 Lakhs. Says, "It's a thin mask with minute holes so that there's no difficulty in breathing. I'm not sure whether this mask will be effective." #COVID19 pic.twitter.com/JrbfI7iwS4— ANI (@ANI) July 4, 2020

তিনি আরও জানান, ''আমার পরিবারের সকলেই স্বর্ণালঙ্কার পছন্দ করে। তাদের সকলেই যদি এখন এমন মাস্ক চায়; তাহলে তো আমাকে বাধ্য হয়েই অর্ডার করতে হবে। স্বর্ণের মাস্ক পড়ে আমি করোনাভাইরাসে আক্রান্ত হব কিনা তা জানিনা। তবে এটা মানি সকলে সরকারি নির্দেশনা মেনে চললে ভাইরাসের বিস্তার বন্ধ হতে পারে।''

ছোটবেলা থেকেই বহুমূল্য ধাতুটির গহনার শখ শঙ্কর কুরাদের। তাইতো তার সব হাতের আঙ্গুলেই আছে স্বর্ণের আঙটি। কব্জিতে ব্রেসলেট আর গলায় বিশাল এক স্বর্ণের চেইন।   
 
Related Topics

টপ নিউজ

স্বর্ণের তৈরি মাস্ক / পুনে / ভারত / বিশ্ব মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net