Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
গোমূত্র, গোবর করোনা ভাইরাস থেকে বাঁচাবে: বিজেপি নেত্রী

অফবিট

টিবিএস ডেস্ক
03 March, 2020, 11:15 am
Last modified: 03 March, 2020, 11:25 am

Related News

  • ভারতের রান্নার গ্যাস সংকট দীর্ঘমেয়াদি হতে পারে
  • মোগলরা ভারতকে কী দিয়েছে? বিজেপির কাছে যে উত্তর সবচেয়ে অস্বস্তির
  • ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

গোমূত্র, গোবর করোনা ভাইরাস থেকে বাঁচাবে: বিজেপি নেত্রী

সুমন হরিপ্রিয়া নামের ওই বিধায়ক আসাম বিধানসভায় দাঁড়িয়ে আরও বলেন, গোমূত্র এবং গোবর ক্যান্সারের মতো মারাত্মক রোগ নিরাময়েও সহায়ক ভূমিকা নেয়। 
টিবিএস ডেস্ক
03 March, 2020, 11:15 am
Last modified: 03 March, 2020, 11:25 am
বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া

মারাত্মক করোনা ভাইরাসের আতঙ্কে যখন ভুগছে সারাবিশ্ব, ঠিক সে সময়ই সকলকে হতবাক করে দিয়ে ওই ভাইরাসের নিরাময়ের উপায় বাতলে দিলেন আসামের এক বিজেপি বিধায়ক। 

সুমন হরিপ্রিয়া নামের ওই বিধায়ক বলেন 'গোমূত্র এবং গোবর' করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। এখানেই শেষ নয়, আসাম বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই দাবিও করলেন যে, গোমূত্র এবং গোবর ক্যান্সারের মতো মারাত্মক রোগ নিরাময়েও সহায়ক ভূমিকা নেয়। খবর এনডিটিভির। 

গোমূত্র আর গোবরের গুণাবলী বর্ণনা করে সোমবার আসামের বিধায়ক হরিপ্রিয়া বলেন, 'আমরা সবাই জানি, গোবর খুবই উপকারি ৷ এমনকি গোমূত্রও উপকারি ৷ কোনও এলাকা শুদ্ধিকরণ করার জন্য গোমূত্র ব্যবহার করা হয় ৷ তাই আমার মনে হয় করোনা ভাইরাস সারাতে এগুলো ব্যবহার করা যেতে পারে৷'

সোমবার আসাম বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন বাংলাদেশে গবাদিপশু পাচার সম্পর্কে আলোচনা হচ্ছিল। সে সময়েই ওই চাঞ্চল্যকর দাবি করে বসেন আসামের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া। 

তিনি বলেন, ভারত থেকে মূলত আসাম থেকে গরু পাচার করে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে, আর এইভাবেই সেদেশের অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশে গরু পাচার নিয়ে তিনি আরও বলেন, 'আজকাল নদীপথেই বেশিরভাগ ক্ষেত্রে গরু পাচার করা হয়।'

পাশাপাশি তিনি আসামের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে রাজ্যের গবাদি পশু বাজারের তদারকি করতে বলেন। কারণ তিনি মনে করেন যে 'ওই বাজারের ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধ বাণিজ্য চালাচ্ছে। পাচার চক্রের সঙ্গে জড়িয়ে যাচ্ছে।'

তবে গরু পাচারের কথা বলতে বলতে ওই বিজেপি বিধায়ক যেভাবে গোমূত্র ও গোবরে করোনা ভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব বলে আশ্চর্য দাবি করেন তাতে আসাম বিধানসভায় উপস্থিত অন্যান্য বিধায়করাও হতবাক হয়ে যান।

এর আগে ৩১ জানুয়ারি এক অনুষ্ঠানে ভারতের হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি মহারাজও বলেন, গরুর মূত্র ও গোবর গ্রহণ করলে করোনা ভাইরাসের প্রভাব বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি 'ওঁম নমঃ শিবায়' বলবেন এবং গোবর গায়ে মাখবেন তিনি এই মারণ রোগ থেকে রক্ষা পাবেন।

করোনা ভাইরাসের আতঙ্কে ভারতে প্রায় ২৫ হাজার ৭৩৮ জনের ওপর কড়া নজরদারি চলছে এবং ৩৭ জনের শরীরে বর্তমানে কোভিড-১৯ লক্ষণ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। দিল্লি ও তেলেঙ্গানায়ও করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। চীনসহ বিভিন্ন দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিন হাজারের বেশি মানুষ।

Related Topics

টপ নিউজ

বিজেপি নেত্রী / গোবর / গোমূত্র / ভারত / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • ভারতের রান্নার গ্যাস সংকট দীর্ঘমেয়াদি হতে পারে
  • মোগলরা ভারতকে কী দিয়েছে? বিজেপির কাছে যে উত্তর সবচেয়ে অস্বস্তির
  • ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net