Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ইংল্যান্ডে লরি ড্রাইভারের বেতন আইনজীবী, স্থপতির চেয়েও বেশি!

অফবিট

টিবিএস ডেস্ক
31 August, 2021, 06:10 pm
Last modified: 31 August, 2021, 09:35 pm

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!
  • বেস্টসেলার লেখকের প্রকাশনা উৎসবে কেউ এলো না!

ইংল্যান্ডে লরি ড্রাইভারের বেতন আইনজীবী, স্থপতির চেয়েও বেশি!

ব্রিটিশ গণমাধ্যম টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওয়েইট্রোজের চালকরা বর্তমানে ৫৩ হাজার ৭৮০ ডলারের যে আকর্ষণীয় বেতন পাচ্ছেন তা গড়পড়তা একজন মাধ্যমিক স্কুল শিক্ষকের ৪০,৮৮০ পাউন্ড আয়ের চাইতে বেশি। সে তুলনায় একজন আইনজীবী ও প্রকৌশলীর বার্ষিক গড় আয় যথাক্রমে ৪০ হাজার ৮৮০ ও ৪৩ হাজার ১৯০ পাউন্ড।
টিবিএস ডেস্ক
31 August, 2021, 06:10 pm
Last modified: 31 August, 2021, 09:35 pm

মালামাল পরিবহনে যতজন সুদক্ষ লরি ড্রাইভার দরকার, তার তীব্র সংকট দেখা দিয়েছে ইংল্যান্ডে। ফলে কোন কোন সুপারমার্কেট চেইন দ্রুত পণ্য সরবরাহের তাগিদ থেকে আইনজীবী ও প্রকৌশলীর মতো পদস্থ কর্মকর্তাদের থেকেও বেশি বেতন অফার করছে লরি চালকদের।
 
ইংল্যান্ডের এমনই একটি বৃহৎ সুপার মার্কেট চেইন ওয়েইট্রোজ অ্যান্ড পার্টনার্স। ১৯০৪ সালে সালে প্রতিষ্ঠিত এ কোম্পানিটি এখন তাদের সুপারশপে পণ্যের যোগান দেওয়া নিয়ে সমস্যার মুখে। 

সরবরাহ বাড়াতে তারা বৃহৎ পণ্যবাহী যান (এলজিভি) চালকদের ৫৩ হাজার ৭৮০ পাউন্ড বার্ষিক বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। এ বেতন ওয়েইট্রোজ - এর মূল মালিকানা কোম্পানি লিউইজ পার্টনারশিপ যে বেতনে সদর দপ্তরের কিছু শীর্ষ কর্মকর্তা নিয়োগ দেয় তার থেকেও বেশি।

যেমন; লিউইজ পার্টনারশিপ দুজন জ্যেষ্ঠ পদমর্যাদার নির্বাহীকে দেয় মাত্র ৪৫ হাজার পাউন্ড করে, আর একজন একজন আর্থিক বিশ্লেষককে দিচ্ছে ৪৬,৭০০ পাউন্ড।  

ব্রিটিশ গণমাধ্যম টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওয়েইট্রোজের চালকরা বর্তমানে ৫৩ হাজার ৭৮০ ডলারের যে আকর্ষণীয় বেতন পাচ্ছেন তা গড়পড়তা একজন মাধ্যমিক স্কুল শিক্ষকের ৪০,৮৮০ পাউন্ড আয়ের চাইতে বেশি। সে তুলনায় একজন আইনজীবী ও প্রকৌশলীর বার্ষিক গড় আয় যথাক্রমে ৪০ হাজার ৮৮০ ও ৪৩ হাজার ১৯০ পাউন্ড। 

মূল কারণ হিসেবে বলা হচ্ছে, জাতীয় পর্যায়ে ৯০ হাজার লরি চালকের বিশাল সংকটের কথা। যেকারণে সঠিক সময়ে সুপার মার্কেট, রেস্তোরাঁ ও পানশালায় পণ্য পৌছাতে পারছে না। নান্দোস ও ম্যাকডোনাল্ডস- এর মতো বড় রেস্তোরাঁ চেইনও যার ফলে তাদের মেন্যু থেকে জনপ্রিয় কিছু খাবার সাময়িকভাবে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।  

সম্প্রতি ব্রিটিশ সরকারি লরি চালকদের করফাঁকির সুযোগ কমিয়েছে, ফলে অনেকেই পেশা ত্যাগ করেন । ব্রেক্সিটের কারণেও চালক সংকট নতুন মাত্রা লাভ করে। পাশাপাশি সার্বিকভাবে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পণ্য পরিবহনের এখাতে দক্ষ চালক সংকটের পেছনে ভূমিকা রাখে। আর মহামারির কারণে নতুন চালকদের প্রশিক্ষণ কার্যক্রমেও দেখা দেয় অচলাবস্থা। বর্তমানে দেশটিতে সিংহভাগ লরি চালকের গড় বয়স ৫৫ বছর। 

তাছাড়া, বেশি বেতনের আশ্বাস মানেই স্বস্তির চাকরি নয়, বরং লরি চালনার কাজটি অত্যন্ত কষ্টসাধ্য। তাদেরকে কমপক্ষে ৯-১০ ঘণ্টা গাড়ি চালাতে হয়, অনেক সময় ঘুমাতে হয় লরির কেবিনেই। পোশাক বদল, খাদ্যগ্রহণ ও বাথরুমের জন্য ব্যবহার করতে হয় সার্ভিস স্টেশনগুলোকে।

ওয়েইট্রোজ কর্তৃপক্ষ দ্য টাইমস'কে জানান, গত ১৮ মাসে লরি চালকের বেতন গড়ে ৭ হাজার পাউন্ড করে বাড়ানো হয়। সুপার মার্কেট চেইনটি চালকদের ১,০০০ পাউন্ড বোনাসের সুবিধাও দিচ্ছে। 

যুক্তরাজ্যের অপর দুটি বৃহৎ সুপারমার্কেট চেইন টেসকো ও এমঅ্যান্ডএস- ও চালক আকর্ষণে একই কৌশলের আশ্রয় নিচ্ছে। ড্রাইভারদের নিয়োগদানকারী বড় সংস্থা ওকাডো, অলডি ও মরিসনের মতো প্রতিষ্ঠান ৫৬ হাজার ৬৭৪ পাউন্ড বার্ষিক বেতনের অফার দিচ্ছে।  
 
Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

লরি চালক / অফবিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!
  • বেস্টসেলার লেখকের প্রকাশনা উৎসবে কেউ এলো না!

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net