Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
ইগ নোবেল পুরস্কার জিতেছে উল্টো-গণ্ডার তত্ত্ব 

অফবিট

টিবিএস ডেস্ক
10 September, 2021, 06:35 pm
Last modified: 10 September, 2021, 06:35 pm

Related News

  • তেলাপোকার দুধ পুষ্টিকর, নাক ঝাড়ার উপায়, সাপ কখন কামড়ায়: এবারের ইগ নোবেল পেল যেসব উদ্ভট গবেষণা
  • দুর্গন্ধযুক্ত জুতা যেভাবে ভারতের ইগ নোবেলজয়ী গবেষণার প্রেরণা জোগালো
  • পায়ুপথে নিশ্বাস নেয় স্তন্যপায়ী, মাতাল হয়ে হাঁটে কেঁচো: ২০২৪ সালের সবচেয়ে উদ্ভট বৈজ্ঞানিক গবেষণা
  • স্তন্যপায়ীরা পায়ুপথে শ্বাস নিতে পারে প্রমাণ করে ইগ নোবেল পেল যে দল 
  • নাকের লোম, মৃত মাকড়সা, পাথর চাটা: এবারের ইগ নোবেল জিতেছে যেসব গবেষণা

ইগ নোবেল পুরস্কার জিতেছে উল্টো-গণ্ডার তত্ত্ব 

সাধারণত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে অনুষ্ঠিত ইগ নোবেল পুরস্কারের আয়োজন, পুরস্কার প্রদান করে থাকেন সত্যিকারের নোবেল লরিয়েটরা।
টিবিএস ডেস্ক
10 September, 2021, 06:35 pm
Last modified: 10 September, 2021, 06:35 pm
ছবি: সংগৃহীত

গণ্ডারকে উল্টো করে ঝুলিয়ে পরিবহন করাটা নিরাপদ। ঘুষির হাত থেকে আত্মরক্ষার জন্য একটি বিবর্তনীয় উপাদান হিসেবে পুরুষদের গালে গজিয়েছে দাঁড়ি। গত বৃহস্পতিবার ঘোষিত এবছরের ইগ নোবেল পুরস্কার জিতেছে এমনই দুটি বৈজ্ঞানিক গবেষণা। 

আপনাকে প্রথমে হাসাবে, তারপর ভাবাবে; এরকম অস্বাভাবিক বৈজ্ঞানিক গবেষণাগুলোকে দেওয়া হয়ে থাকে ইগ নোবেল পুরস্কার। সাধারণত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে অনুষ্ঠিত ইগ নোবেল পুরস্কারের আয়োজন, পুরস্কার প্রদান করে থাকেন সত্যিকারের নোবেল লরিয়েটরা। কিন্তু মহামারির জন্য দ্বিতীয় বছরের মতো এবার অনলাইনে দেওয়া হয়েছে ব্যাঙ্গাত্মক  এই পুরস্কার। 

পুরস্কারের প্রচলিত হাসি-ঠাট্টার ধারার সাথে মিল রেখে এ বছর প্রত্যেক বিজয়ীকে দেওয়া হয়েছে একটি কাগজের ট্রফি এবং ১ লাখ কোটি জিম্বাবুইয়ান ডলারের জাল নোট।  

উল্টো-গণ্ডার গবেষণার অন্যতম লেখক রবিন র‍্যাডক্লিফ বলেন, "বন্যপ্রাণী পশুচিকিত্সকদের যে ব্যাপারটি আমি পছন্দ করি তা হচ্ছে, তাদের চিন্তায় যেমন তাৎক্ষণিকতা থাকতে হয়, তেমনি থাকতে হয় বক্সের বাইরে ভাবার তাড়না। আপনাকে প্রতিভাবান হতে হবে, সৃজনশীল হতে হবে এবং কখনও কখনও গণ্ডারকে এইভাবে পরিবহন করানোর জন্য কিছুটা পাগলও হতে হবে।"

ঘুষির আঘাত প্রশমনের  জন্য দাঁড়ি গজানো শুরু করেছে পুরুষেরা, এই গবেষণাকে দেওয়া হয়েছে শান্তি পুরস্কার। এছাড়া অন্যান্য পুরস্কার পেয়েছে চুইংগাম, অর্গাজম এবং বিড়ালের ডাক নিয়ে হওয়া কয়েকটি গবেষণা। 

বিশ্বজুড়ে ফুটপাতে ফেলে দেওয়া চুইংগামের জীবাণুতে থাকা ব্যাকটেরিয়াদের নিয়ে গবেষণা করা এক দল বিজ্ঞানীকে দেওয়া হয়েছে ইকোলজি পুরস্কার। ওদিকে মেডিসিন বিভাগে পুরস্কার পেয়েছে একটি গবেষণা, যেখানে দেখানো হয়েছে জমাট নাক পরিষ্কারে অর্গাজম ওষুধের মতোই কার্যকরী হতে পারে।

এনালস অব ইমপোবেবল রিসার্চ ম্যাগাজিনের সম্পাদক মার্ক আব্রাহামের বক্তৃতার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি। 

তিনি বলেন, "আপনি যদি এ বছর ইগ নোবেল পুরস্কার না জিতে থাকেন, এবং বিশেষ করে যদি জিতে থাকেন, উভয় ক্ষেত্রেই আগামী বছরের জন্য রইলো শুভকামনা।"
 
Related Topics

টপ নিউজ

ইগ নোবেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • তেলাপোকার দুধ পুষ্টিকর, নাক ঝাড়ার উপায়, সাপ কখন কামড়ায়: এবারের ইগ নোবেল পেল যেসব উদ্ভট গবেষণা
  • দুর্গন্ধযুক্ত জুতা যেভাবে ভারতের ইগ নোবেলজয়ী গবেষণার প্রেরণা জোগালো
  • পায়ুপথে নিশ্বাস নেয় স্তন্যপায়ী, মাতাল হয়ে হাঁটে কেঁচো: ২০২৪ সালের সবচেয়ে উদ্ভট বৈজ্ঞানিক গবেষণা
  • স্তন্যপায়ীরা পায়ুপথে শ্বাস নিতে পারে প্রমাণ করে ইগ নোবেল পেল যে দল 
  • নাকের লোম, মৃত মাকড়সা, পাথর চাটা: এবারের ইগ নোবেল জিতেছে যেসব গবেষণা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net