Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
আইফোন অর্ডার করে ডেলিভারি পেল আইফোন ডিজাইনের টেবিল!

অফবিট

টিবিএস ডেস্ক
26 March, 2021, 06:15 pm
Last modified: 26 March, 2021, 06:19 pm

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
  • থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২
  • থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে

আইফোন অর্ডার করে ডেলিভারি পেল আইফোন ডিজাইনের টেবিল!

অ্যাপল কোম্পানির গ্যাজেটের ভক্ত এই কিশোর কম পয়সায় আইফোন কেনার সুযোগটি হাতছাড়া করতে চায়নি।
টিবিএস ডেস্ক
26 March, 2021, 06:15 pm
Last modified: 26 March, 2021, 06:19 pm

অনলাইনে আইফোন কিনতে গিয়ে ডেলিভারিতে স্রেফ একটি আইফোন ডিজাইনের কফি টেবিল পাওয়ার মতো অদ্ভুত ঘটনার কারণে কিছু সময়ের জন্য ইন্টারনেট দুনিয়ায় আলোচিত মুখ হয়ে উঠেছে থাইল্যান্ডের এক কিশোর।

সাধারণত যখনই আপনি কোনো বিলাস সামগ্রী স্বাভাবিকের চেয়ে কম দামে পাবেন, তখন সেই জিনিসের স্থায়ীত্ব ও সবকিছু ভালোভাবে পরীক্ষা করে কেনাই উচিত। কিন্তু বেশিরভাগ সময়ই যা দেখা যায়, অন্য কেউ যেন আমাদের নাকের ডগা দিয়ে সেই পণ্য লুফে নিতে না পারে, সে ভয়েই আমরা তাড়াহুড়া করে সাত-পাঁচ না ভেবেই 'কিনুন' অপশনে ক্লিক করে ফেলি। থাইল্যান্ডের ওই কিশোরের ক্ষেত্রে ঠিক সেই ঘটনাই ঘটেছে।

অ্যাপল কোম্পানির গ্যাজেটের ভক্ত এই কিশোর কম পয়সায় আইফোন কেনার সুযোগটি হাতছাড়া করতে চায়নি। কিন্তু অনলাইনে অর্ডার দেবার আগে তার ধারণাও ছিল না, পণ্য হাতে পাবার পর কি চমক অপেক্ষা করছে!

কিশোরের নামটি ইন্টারনেট জগতে না প্রকাশ পেলেও জানা গেছে, ডেলিভারিতে পাওয়া আইফোনের বাক্সটি ছিল লম্বায় প্রায় তার নিজের সমান। আর সেটি দেখামাত্রই তার সন্দেহ জাগে, কোথাও কোনো একটা সমস্যা আছে। বাক্সের মুখ খোলার পর দেখা গেল, 'আইফোন' তো সেখানে রয়েছেই, তবে তা তার প্রত্যাশিত আইফোনটি নয়।

অর্ডার করার আগে যদি একবার সে ভালোমতো পণ্যের বর্ণনা পড়ে নিত, তাহলে হয়তো এই বোকামি করার কথা ভাবত না। কারণ, কম দামি সেই পণ্য ছিল আসলে আইফোন ডিজাইনের একটি কফি টেবিল!

ওরিয়েন্টাল ডেইলি সূত্রে জানা গেছে, ওই কিশোর তার প্রাপ্ত পণ্যের সঙ্গে নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। সে এ-ও লিখে জানায়, আইফোনের দাম এত কম হওয়ায় তার সন্দেহ হয়েছিল বটে! সেইসঙ্গে পরিবহণ খরচও ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। কিন্তু আইফোনের মতো জিনিস দেখেই যে মাথাটা বিগড়ে যায় এবং এই সুযোগ হাতছাড়া করা যাবেই না- সেটিও তার মনে হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই থাই কিশোরের ছবি ভাইরাল হবার পরপরই বেশকিছু এশিয়ান ওয়েবসাইট তার খবরটি প্রকাশ করে। 

আপনিও যদি আইফোন ডিজাইনের একখানা কফি টেবিল পেতে চান, তাহলে তার সুযোগ কিন্তু থাকছেই! থাই কিশোরের কেনা আইফোন টেবিলটি ছিল দক্ষিণ কোরীয় কোম্পানি টেনএক্সটেনের। তারা আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে তাদের এই পণ্য কিনতে!

  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

আইফোন / থাইল্যান্ড / ই-কমার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
  • থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২
  • থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net