Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

আঁকা ছবি বিক্রি ৬ কোটি টাকায়, এবার সংগীতে ক্যারিয়ার গড়ার দিকে নজর রোবট সোফিয়ার

অন্যের অভিব্যক্তি নকল করা, মানুষের সঙ্গে আলাপ চালিয়ে নেওয়া এবং লোক চিনতে পারার দক্ষতাসমৃদ্ধ সোফিয়া এখন পর্যন্ত হ্যানসন রোবটিকসের বানানো সবচেয়ে বিখ্যাত রোবট।
আঁকা ছবি বিক্রি ৬ কোটি টাকায়, এবার সংগীতে ক্যারিয়ার গড়ার দিকে নজর রোবট সোফিয়ার

অফবিট

টিবিএস ডেস্ক
08 April, 2021, 05:30 pm
Last modified: 08 April, 2021, 05:40 pm

Related News

  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

রোবট সোফিয়ার গুণের শেষ নেই। সে কথা বলে, কৌতুক শোনায়, গান গায়, আবার ছবিও আঁকে। বাংলাদেশের মানুষের কাছেও সে বেশ পরিচিত। কেননা, তার ঢাকা সফর অনেকেরই মনে আছে।

সেই সোফিয়া সম্প্রতি শিল্প দুনিয়ায় আলোড়ন তুলেছে। গত মাসে তার আঁকা একটি ডিজিটাল ছবি এক নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ ডলার বা প্রায় ৫ কোটি ৮৫ লাখ টাকায়।

এবার গানের জগতে ক্যারিয়ার গড়ার কথা ভাবছে রোবটটি! এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন হংকংভিত্তিক হ্যানসন রোবটিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রোবট সোফিয়ার উদ্ভাবক ডেভিড হ্যানসন। গত আড়াই দশক ধরে রোবট ডেভেলপিংয়ে মগ্ন হ্যানসনের বিশ্বাস, সোফিয়ার মতো বাস্তবধর্মী চেহারার রোবটগুলোর পক্ষে মানুষের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়া এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ইন্ডাস্ট্রিগুলোতে সহায়তা করা সম্ভব।

I connected into @Crypto888crypto piece to finish my 1/1 "Sophia Instantiation" physical work. The first #NFT collaboration between an AI, a mechanical collective being, and an artist-collector has been born.@andreabonac_art @niftygateway @ivgalleryla @hansonrobotics #History pic.twitter.com/4QLnE8qK2Q— Sophia the Robot (@RealSophiaRobot) March 25, 2021

অন্যের অভিব্যক্তি নকল করা, মানুষের সঙ্গে আলাপ চালিয়ে নেওয়া এবং লোক চিনতে পারার দক্ষতাসমৃদ্ধ সোফিয়া এখন পর্যন্ত হ্যানসন রোবটিকসের বানানো সবচেয়ে বিখ্যাত রোবট। ২০১৭ সালে সে সৌদি আরবের নাগরিকত্ব পায়। এটিই বিশ্বে কোনো রোবটের নাগরিকত্ব পাওয়ার প্রথম ঘটনা।

'সোফিয়া নিজে নিজে শিল্পকর্ম করতে পারবে, এই কল্পনা আমার বহুদিনের ছিল,' সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন হ্যানসন।

রোবট সোফিয়া। ছবি: সংগৃহীত

সোফিয়ার প্রতিকৃতিগুলো এঁকেছেন যিনি, সেই ইতালিয়ান চিত্রশিল্পী আন্দ্রিয়া বোনাকেতোর সঙ্গেই চিত্রকর্মের কাজ করছে রোবটটি। ওর আঁকা 'সোফিয়া ইনস্ট্যাসিয়েশন' ডিজিটাল আর্টটিই সম্প্রতি নিলামে ওই চড়া দামে বিক্রি হয়েছে।

এবার 'সোফিয়া পপ' নামে এক প্রকল্পের অধীনে বেশ কিছু গানের কাজ করছে এই রোবট। হ্যানসন জানান, তার তৈরি সোফিয়া আবেগ বুঝে মানুষের কাছে মিউজিক ও লিরিক সরবরাহ করবে।

সূত্র: এপি

Related Topics

টপ নিউজ

রোবট সোফিয়া / সোফিয়া রোবট / রোবট / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab