Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
অজগরের সঙ্গে জলকেলি

অফবিট

টিবিএস ডেস্ক
10 October, 2020, 06:15 pm
Last modified: 10 October, 2020, 06:20 pm

Related News

  • ইরানের বিরুদ্ধে অন্তত আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা রয়েছে: ইসরায়েল
  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা

অজগরের সঙ্গে জলকেলি

'ইনবার যখন একেবারেই ছোট্ট ছিল, তখন থেকেই গোসলে নেমে সাপটির সঙ্গে সাঁতার কাটে। দিনে দিনে সে বড় হয়ে উঠেছে। তার সঙ্গে বড় হয়ে উঠেছে সাপটিও।'
টিবিএস ডেস্ক
10 October, 2020, 06:15 pm
Last modified: 10 October, 2020, 06:20 pm
অজগরের সঙ্গে সাঁতার কাটার প্রস্তুতি নিচ্ছে ইনবার রিগেভ। ছবি: রয়টার্স

আট বছর বয়সী ইসরায়েলি বালিকা ইনবার রিগেভ বেশ দুঃসাহসী। বাড়ির পেছনের ছোট্ট আঙিনায় তাদের পারিবারিক সুইমিংপুল। সেখানেই পোষা সাপ নিয়ে জলকেলিতে মেতে উঠতে ভালোবাসে সে। আর সেটি যে সে সাপ নয়, আস্ত অজগর!

১১ ফুট লম্বা ওই অজগরের আবার খুব আদুরে একটা নাম আছে: বেলে। ইনবারের পরিবারে থাকা আরও বেশ কিছু পোষা প্রাণীর মধ্যে বেলেও রয়েছে।

ওয়াল্ট ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র 'বিউটি অ্যান্ড বিস্ট' থেকে অজগরটির এমন নামকরণ। 

ইনবার জানায়, করোনাভাইরাস বাস্তবতায় লকডাউনের কারণে কয়েক সপ্তাহ স্কুল বন্ধ থাকার দিনগুলোতে অজগর বেলের সঙ্গে বেশ ভালোই সময় কাটছে তার।

'সাপের সঙ্গে সময় কাটাতে আমার সত্যি ভালোলাগে,' বলে ইনবার। তার মা সারিত রিগেভ জানিয়েছেন, ওরা দুজন (সাপ ও ইনবার) একসঙ্গেই বেড়ে উঠছে।

'বিভিন্ন প্রাণীর সান্নিধ্যেই বেড়ে উঠেছে ইনবার। সাপগুলোর সে দারুণ দেখাশোনা করতে জানে। ইনবার যখন একেবারেই ছোট্ট ছিল, তখন থেকেই গোসলে নেমে সাপটির সঙ্গে সাঁতার কাটে। দিনে দিনে সে বড় হয়ে উঠেছে। তার সঙ্গে বড় হয়ে উঠেছে সাপটিও। তারা দুজন একসঙ্গে সাঁতার কাটে। এটি আমাদের কাছে খুবই স্বাভাবিক ঘটনা,' বলেন তিনি।

সারিত আরও বলেন, "লোকে বলে, 'তুমি পাগল নাকি? কী করে মেয়েকে এমন কাণ্ড করতে দাও? সন্তানদের একদমই ভালোবাসো না?' আসলে এমন দারুণ জীবন কাটাতেই আমি ভালোবাসি। কোনো শিশু যদি প্রাণীদের সঙ্গে বেড়ে ওঠে, তাহলে তার মনে অন্য মানুষদের প্রতি ভালোবাসাও বাড়ে। শুধু নিজের নয়, অন্যদের খেয়াল রাখতেও শিখে সে।"

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

অজগর / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ইরানের বিরুদ্ধে অন্তত আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা রয়েছে: ইসরায়েল
  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net