Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
মা ও শিশুর পুষ্টির উন্নতিতে কাজ করা ‘সঙ্গ’ প্রকল্পের সমাপ্তি; সুবিধাভোগী ১.১২ লাখ পরিবার

অন্যান্য

টিবিএস রিপোর্ট
26 June, 2024, 10:45 pm
Last modified: 26 June, 2024, 10:50 pm

Related News

  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে: সড়ক পরিবহনমন্ত্রী
  • শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প
  • সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা: নতুন ৪ প্রকল্পের উদ্যোগ, বাস্তবায়নাধীন ৩

মা ও শিশুর পুষ্টির উন্নতিতে কাজ করা ‘সঙ্গ’ প্রকল্পের সমাপ্তি; সুবিধাভোগী ১.১২ লাখ পরিবার

সঙ্গ প্রকল্পের আওতায় এক লাখ ১২ হাজার পরিবারকে সহায়তা করা হয়েছে, যার মধ্যে ৯৫ হাজার প্রজনন-বয়সি নারী, ৯০ হাজার প্রাপ্তবয়স্ক পুরুষ ও এক লাখ ৩৮ হাজার শিশু-কিশোর রয়েছেন।
টিবিএস রিপোর্ট
26 June, 2024, 10:45 pm
Last modified: 26 June, 2024, 10:50 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

শেষ হলো সুবিধাবঞ্চিত এলাকার মানুষদের পুষ্টিকর খাবার নিশ্চিতে পাঁচবছর মেয়াদি প্রকল্প সাসটেইনড অপারচুনিটিস ফর নিউট্রিশন গভর্নেন্স (সঙ্গ)।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের অধীনে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় মা ও শিশুর পুষ্টির উন্নতির জন্য কাজ করা হয়েছে।

সঙ্গ প্রকল্পের আওতায় এক লাখ ১২ হাজার পরিবারকে সহায়তা করা হয়েছে, যার মধ্যে ৯৫ হাজার প্রজনন-বয়সি নারী, ৯০ হাজার প্রাপ্তবয়স্ক পুরুষ ও এক লাখ ৩৮ হাজার শিশু-কিশোর রয়েছেন।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কর্ডএইড সম্প্রতি সঙ্গ-এর সমাপনী অনুষ্ঠান 'লার্নিং অ্যান্ড ক্লোজিং ইভেন্ট'-এর আয়োজন করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে কর্ডএইড এবং আরডিআরএস বাংলাদেশের মাধ্যমে।

রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করেন কর্ডএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাউই ডাইক্সট্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ)-এর মহাপরিচালক মো. শহিদুল আলম।

সঙ্গ প্রকল্পটি মূলত চারটি লক্ষ্য নিয়ে কাজ করে। এগুলো হলো: স্থানীয় পুষ্টি সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শক্তিশালীকরণ; মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি অভ্যাসসমূহ উন্নয়ন; পরিবারসমূহে পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যাভ্যাসসমূহ উন্নতকরণ; এবং পরিবারসমূহে পুষ্টিকর খাবারের প্রবেশাধিকার বা সহজপ্রাপ্তি বাড়ানো।

অনুষ্ঠানে বক্তারা জানান, কুড়িগ্রাম ও গাইবান্ধার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পুষ্টিকর খাবার নিশ্চিত করেছে এ প্রকল্প। এছাড়া স্বাস্থ্যের সু-অভ্যাস গড়ে তোলা, মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি নিশ্চিতসহ মানুষদের প্রশিক্ষিত করা হয়েছে প্রকল্পের মাধ্যমে। কিশোরীর মাসিক স্বাস্থ্য সুরক্ষা, নলকূপ বসানো, টয়লেট স্থাপনে সহায়তাও নিশ্চিত করা হয়েছে প্রকল্পের আওতায়।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা প্রত্যাশা করেন, প্রকল্পের মেয়াদ শেষ হলেও সচেতনতা সৃষ্টির যে কাজ শুরু হয়েছে, তা প্রকল্পের সুবিধাভোগীদের মাধ্যমে চলমান থাকবে।

Related Topics

প্রকল্প / সমাপনী অনুষ্ঠান / সঙ্গ প্রকল্প / মা ও শিশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে: সড়ক পরিবহনমন্ত্রী
  • শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প
  • সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা: নতুন ৪ প্রকল্পের উদ্যোগ, বাস্তবায়নাধীন ৩

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net