Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
হাইপারটেনশনে আক্রান্ত ব্যক্তিদের দৈনিক দুই কাপ কফি পানে বাড়তে পারে মৃত্যুঝুঁকি: গবেষণা

অন্যান্য

টিবিএস ডেস্ক
23 December, 2022, 06:25 pm
Last modified: 23 December, 2022, 06:31 pm

Related News

  • বাজেটে নতুন তহবিল ও বিশেষ বরাদ্দে জোর: স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ ২ হাজার কোটি টাকা
  • খাদ্যে বিষক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা: খাদ্য প্রতিমন্ত্রী
  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • তুর্কি কফি ও ৫০০ বছরের রহস্য: যে কাপের তলায় ভাগ্য লেখা থাকে

হাইপারটেনশনে আক্রান্ত ব্যক্তিদের দৈনিক দুই কাপ কফি পানে বাড়তে পারে মৃত্যুঝুঁকি: গবেষণা

বেশকিছু উপকার থাকলেও দৈনিক দুই কাপ করে কফি পানে উচ্চ রক্তচাপে ভুগতে থাকা ব্যক্তিদের হার্টের নানা অসুখ হতে পারে; বাড়তে পারে দ্বিগুণ মৃত্যুঝুঁকি।  
টিবিএস ডেস্ক
23 December, 2022, 06:25 pm
Last modified: 23 December, 2022, 06:31 pm

প্রতিদিন ঘুম থেকে উঠে হাতে এক কাপ কফি না হলে অনেকের সকালটাই ভালো যায় না। শুধু সকালেই নয়, বরং সারাদিনের কর্মব্যস্ততায় নিজেকে রিফ্রেশ রাখতে অনেকেই কফি পান করে থাকেন। প্রতিদিন কফি পানের নানা শারীরিক ও মানসিক উপকারের ব্যাপারটি অনেক আগেই নানা গবেষণায় প্রমাণিত হয়েছে। কিন্তু সম্প্রতি কফি পানকে কেন্দ্র করে সাড়া জাগানো একটি গবেষণা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, বেশকিছু উপকার থাকলেও দৈনিক দুই কাপ করে কফি পানে উচ্চ রক্তচাপে ভুগতে থাকা ব্যক্তিদের হার্টের নানা অসুখ হতে পারে; বাড়তে পারে দ্বিগুণ মৃত্যুঝুঁকি।  

শারীরিক সুস্বাস্থ্যর প্রতি কফির প্রভাব নির্ণয়ে আমেরিকান হার্ট এসোসিয়েশনের জার্নালে সম্প্রতি একটি গবেষণা প্রকাশিত হয়েছে। এ গবেষণায় তথ্য সংগ্রহে স্যাম্পল হিসেবে ৪০ থেকে ৭৯ বছর বয়সী ৬,৫৭৪ জন পুরুষ ও ১২,০৩৫ জন নারীকে নির্বাচিত করা হয়েছিল। নির্বাচিত ব্যক্তিদের কাছ থেকে ১৯৮৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তাদের চা ও কফি পানের অভ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। একইসাথে নির্বাচিত ব্যক্তিদের লাইফস্টাইল, ডায়েট ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্যগুলোও নিয়মিত সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। 

গবেষণা চলাকালীন অংশগ্রহণকারীদের রক্তচাপকে মোট ৫ টি গ্রুপে ভাগ করে আলাদাভাবে ফোকাস করা হয়। ১৩০/৮৫ মিগ্রা/ডেলি রক্ত চাপকে সাধারণ রক্তচাপ,

১৩৯/৮৯ মিগ্রা/ডেলি রক্ত চাপকে উচ্চ স্বাভাবিক রক্তচাপ, ১৫৯/৯৯ মিগ্রা/ডেলি রক্ত চাপকে হাইপারটেনশন ১, ১৭৯/১০৯ মিগ্রা/ডেলি রক্ত চাপকে হাইপারটেনশন ২ ও ১৮০/১১০ এর থেকে বেশি রক্তভাপকে হাইপারটেনসন ৩ ধরা হয়। গবেষণার স্বার্থে সাধারণীকরণের জন্য ১৬০/১০০ মিগ্রা/ডেলি রক্ত চাপের সমান বা বেশিকে মারাত্মক হাইপারটেনশন অবস্থা ধরা হয়। অতঃপর গবেষণায় প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, যারা মারাত্মক হাইপারটেনশনে ভোগেন তাদের মধ্যে দৈনিক দুই কাপ কফি পান করা ব্যক্তিদের হার্ট সংক্রান্ত রোগে মৃত্যুঝুঁকি স্বাভাবিক ব্যক্তিদের তুলনায় দ্বিগুণ। 

তবে মারাত্মক হাইপারটেনশনে ভুগতে থাকা রোগীরা একেবারেই কপি পান করতে পারবেন না বিষয়টি এমন নয়। সেক্ষেত্রে দৈনিক দুই কাপের কম কফি পান হার্ট সংক্রান্ত রোগে তেমন কোনো বিরুপ প্রতিক্রিয়া ফেলতে পারবে না। শুধু তাই নয়, যাদের অতিরিক্ত চা বা কফি পানের নেশা রয়েছে, তাঁরা সুস্বাস্থ্য রক্ষায় কফির বদলে হাইপারটেনশন থাকা অবস্থায় যত ইচ্ছা তত গ্রিন টি পান করতে পারবে।  

গবেষণাটির সাথে সংশ্লিষ্ট ওসাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন স্কুলের শিক্ষক মাসাউকি টেরামতো বলেছেন, "যারা মারাত্মক হাইপারটেনশনে ভোগেন তাদের কফি পানের সাথে হার্টের রোগের সম্পর্কটি খুঁজে পাওয়ার ঘটনাটি অবাক হওয়ার মতো। কিন্তু হাইপারটেনশন ১ এ ভুগতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিংবা যারা গ্রিন টি পান করেন তাদের ক্ষেত্রে দৈনিক দুই কাপ কফি/গ্রিন টি পান বিরুপ প্রভাব ফেলতে পারে না।"  

তবে গবেষণায় বিশেষ অবস্থায় কফি পানের নেতিবাচক বিষয়টির ব্যাপারে বলা হলেও একইসাথে কফি পানের উপকারি দিকগুলোর কথাও বলা হয়েছে। যেমন ২০২১ সালে করা এক গবেষণায় দেখা যায়, নির্দিষ্ট মাত্রায় কফি পান হার্ট ফেইলরের রিস্ক কমাতে পারে। এছাড়াও, নির্দিষ্ট মাত্রায় কফি পান ব্যক্তির হাইপারটেনশনে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে উল্টো কমাতে পারে যদি না ঐ ব্যক্তি আগে থেকেই হাইপারটেনশনে আক্রান্ত থাকেন। 

তবে কফি পানের সাথে সম্পর্কিত নেতিবাচক অবস্থার জন্য ক্যাফেইনই যে দায়ী ব্যাপারটি এমন নয়। বরং স্বাস্থ্য সম্পর্কিত নেতিবাচক অবস্থার জন্য কফিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি পদার্থগুলো দায়ী থাকতে পারে। কেননা গ্রিন টি তেও ক্যাফেইন থাকে কিন্তু তা মানব দেহের জন্য ক্ষতিকর নয়। 

পরিশেষে গবেষণাটির সাথে সম্পর্কিত গবেষকেরা নিজেদের গবেষণার কিছু সীমাবদ্ধতাকেও স্বীকার করেছেন কেননা গবেষণায় ব্যবহৃত তথ্যগুলো ব্যক্তির নিজেদের সরবারাহ করা। আর তাই কফির সাথে ব্যক্তির স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে গবেষকরা আরও অধিকতর গবেষণার প্রয়োজন অনুভব করেছেন। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও এ গবেষণাটি ব্যক্তির লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস সম্পর্কিত সিদ্ধান্ত নিতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। 

সূত্র: বেস্টলাইফ

Related Topics

টপ নিউজ

কফি / হাইপারটেনশন / স্বাস্থ্য ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • বাজেটে নতুন তহবিল ও বিশেষ বরাদ্দে জোর: স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ ২ হাজার কোটি টাকা
  • খাদ্যে বিষক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা: খাদ্য প্রতিমন্ত্রী
  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • তুর্কি কফি ও ৫০০ বছরের রহস্য: যে কাপের তলায় ভাগ্য লেখা থাকে

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net