কী ত্রুটি ধরা পড়ল বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ?
বোয়িংয়ের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৭৩৭ ম্যাক্স বিমানে সফটওয়্যার ত্রুটি ধরা পড়েছে, যার কারণে অবতরণের সময় স্বয়ংক্রিয় নেভিগেশন ব্যবস্থা কাজ নাও করতে পারে। এফএএ বিষয়টি খতিয়ে দেখছে এবং ত্রুটি সমাধানে কাজ করছে বোয়িং। এরই মধ্যে দুটি মার্কিন এয়ারলাইনস ত্রুটিপূর্ণ সফটওয়্যারযুক্ত নতুন বিমান না দেওয়ার অনুরোধ জানিয়েছে। এদিকে বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি বিমান কিনছে বাংলাদেশ। নতুন বিমান যুক্ত হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের কেনা উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ২৫টিতে।
