বাঁধ উপচে পড়ছে পানি; ভয়াবহ বন্যার আশঙ্কা বাড়ছে নেপালে
নেপালের বিধ্বংসী বন্যা নাড়িয়ে দিয়েছে গোটা মানব সম্প্রদায়কে। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়; তাই যেন জানিয়ে গেল এই আকস্মিক বন্যা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে প্রকৃতির নির্মম বলি হয়েছে শত শত মানুষ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ঝরে গেছে ৫ শতাধিক প্রাণ। এখনো নিখোঁজ হাজারেরও বেশি মানুষ। যার একটা বড় অংশই বিদেশি নাগরিক। কঠিন এই পরিস্থিতির মধ্যেই নতুন করে বিপদের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিজ্ঞানীরা। তাহলে কী আবারও বিধ্বংসী বন্যার সম্মুখীন হতে যাচ্ছে নেপাল?
