২০ লাখ রিয়ালে কী কী কেনা যাচ্ছে তেহরানে?
ইরানের মুদ্রা রিয়ালের মান ইতিহাসে নজিরবিহীন সর্বনিম্নে নেমে গেছে। উন্মুক্ত আন্তর্জাতিক অর্থবাজারে বর্তমানে মাত্র ১ মার্কিন ডলার কিনতে খরচ করতে হচ্ছে প্রায় ২০ লাখ ইরানি রিয়াল। বৈশ্বিক নিষেধাজ্ঞা, অব্যাহত রাজনৈতিক উত্তেজনা ও ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে দেখা দেওয়া এই অর্থনৈতিক বিপর্যয় দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।
