কারখানায় গ্যাস নেই, শ্রমিকদের ভবিষ্যৎ কী
সারাদেশে তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পখাত। গাজীপুর, নরসিংদী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সাভার-আশুলিয়ার বহু কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। কোথাও কারখানা পুরোপুরি বন্ধ, কোথাও কমেছে উৎপাদন। গ্যাসনির্ভর শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে খরচ, কমছে অর্ডার; ঝুঁকিতে পড়ছে রপ্তানি।
