চট্টগ্রামের আকর্ষণ কল্পলোক বিচে কী আছে?
সমুদ্র নেই, তবুও আছে সৈকতের আবহ। কর্ণফুলী নদী ঘেঁষে চট্টগ্রামে গড়ে উঠছে নতুন এক বিনোদনকেন্দ্র-'কল্পলোক বিচ'। বিকেল নামলেই এখানে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। নদীর পাড়ে বসে গল্প, নৌকাভ্রমণ আর পড়ন্ত বিকেলের সৌন্দর্য-সব মিলিয়ে জায়গাটি এরই মধ্যে হয়ে উঠেছে স্থানীয়দের পছন্দের নতুন ঠিকানা।
