মার্কিন ডলারের দাপট কমল কতটুকু?
অর্থনীতিতে এক কঠিন সময় পার করছে যুক্তরাষ্ট্র। একদিকে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা অন্যদিকে সুদহার কমিয়ে চাকরির বাজার সম্প্রসারণ। দ্বিমুখী এই চাপের মধ্যেই এবার ডলারের দরে তৈরি হয়েছে বড় চাপ। তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই মুদ্রার মান। কেন এই পরিস্থিতি-এর প্রভাবই বা কী?
