জাপানের দাবি করা দ্বীপ সফরে কী বার্তা দিলেন পুতিন?
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর এখন দেশটির আরও বেশ কিছু অঞ্চল দখলের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। একটু একটু করে ইউক্রেনের ভূমির নিয়ন্ত্রণ নিচ্ছে রুশ সেনারা। এর মাঝেই জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জে সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১২ আগস্ট জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপের কাছে অবস্থিত দ্বীপটিতে প্রথমবারের মতো ঝটিকা সফর করেছেন তিনি। এ ঘটনায় এখন তোলপাড় জাপানে।
