ইসরায়েলের কৃত্রিম দাবানলে পুড়ছে লেবানন?
দক্ষিণ লেবানন- যেখানে জলপাই বাগান আর প্রাচীন ওক-পাইনের বনাঞ্চল শুধু প্রকৃতির সৌন্দর্য ছিল না, ছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের টিকে থাকার ভিত্তি। কিন্তু আজ সেই ভূখণ্ডে চলছে ধ্বংসযজ্ঞ। ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ আর বুলডোজারের তাণ্ডবের পর এখন যোগ হয়েছে কৃত্রিম দাবানলের ভয়াবহতা।
