তুরাগে মরদেহ: পুলিশ সদর দপ্তর, পুলিশ সুপার ও ডিএমপির বার্তা কী?
তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এমন সংবাদকে ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। ২৭ জুন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে একই দিন নদ থেকে মরদেহ উদ্ধার নিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। 'তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল' শিরোনামের ওই প্রতিবেদন সাড়া ফেলে ব্যাপক। এই প্রতিবেদন সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যে ২৮ জুন সংবাদমাধ্যমের মুখোমুখি হন ঢাকা জেলার পুলিশ সুপার। আলাদা সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
