তুরাগ থেকে মরদেহ উদ্ধার নিয়ে কী জানালেন পুলিশ সুপার?
তুরাগ নদে মরদেহ উদ্ধার ঘিরে সামজিক মাধ্যমে যা ছড়ানো হচ্ছে, তা গুজব। ২৮ জুন জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি বলেন, গত ২৪ ও ২৬ জুন, সুমন ও রনি নামে যে দুইজনের লাশ পাওয়া গেছে, তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। সুমন নৌকা ভ্রমণে গিয়ে মারা যায় আর টনি মারা যায় গোসল করতে গিয়ে। দুজনের পরিবার থানায় অপমৃত্যু মামলা করেছে।
