ইরানে হামলা চালিয়ে কি ফেঁসে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
হরমুজ প্রণালি বন্ধ, তেলের দাম রেকর্ডে, বাড়ছে নিত্যপণ্যের দাম। যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বাজারে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে মার্কিন অর্থনীতি পড়বে চরম সংকটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধকে সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাড়তে শুরু করেছে জ্বালানি ও নিত্যপণ্যের দাম। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের ওপর বাড়তে শুরু করেছে অর্থনৈতিক চাপ।
