ইরান যুদ্ধের আড়ালে গাজায় নতুন করে মানবিক বিপর্যয়?
গত ২৮শে ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যখন প্রথম আমেরিকা ও ইসরায়েলি হামলা শুরু হয়, বিশ্বজুড়ে তখন একটাই আলোচনা- মধ্যপ্রাচ্যে কি তবে মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে? কিন্তু এই বড় খবরের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এক মানবিক বিপর্যয়। দীর্ঘ দুই বছর ধরে চলা ধ্বংসযজ্ঞের পর, গাজা উপত্যকার মানুষ এখন এক নতুন সংকটের মুখোমুখি।
