ঘুষ চেয়ে অডিও ফাঁস: অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
১ কোটি টাকা ঘুষ চেয়ে অডিও ফাঁসে প্রসিকিউটরদের সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ১০ মার্চ চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া রুদ্ধদ্বার বৈঠক শেষে এ কথা জানান তিনি। এর আগে ৯ মার্চ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়।
