এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না
শিক্ষা সচিব বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য আলাদা প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। যে প্রজ্ঞাপন হয়েছে, তার মাধ্যমেই বেতন-ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা।’
