৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

খাতসংশ্লিষ্টদের হিসাবে, দেশে বাল্বের বাজারের আকার প্রায় ৩ হাজার কোটি টাকা। এর ৪৫ থেকে ৫০ শতাংশই অনুমোদনহীন বা মান-সনদবিহীন নিম্নমানের পণ্যের দখলে।