মোদির দুর্লভ চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের কি উদ্বিগ্ন হওয়া উচিত?

২০১৮ সালের পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সপ্তাহে চীন সফরে যাচ্ছেন। এ সফর এমন সময়ে হচ্ছে, যখন ট্রাম্প ভারতের আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।