মধ্যপ্রাচ্য সংঘাত ও সৌদির কড়াকড়িতে জনশক্তি রপ্তানি কমে কোভিড-পূর্ব পর্যায়ে

ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে বিদেশে কর্মসংস্থানের ছাড়পত্র পাওয়া কর্মীর সংখ্যা ৪৪ হাজার থেকে ৬৫ হাজারের মধ্যে রয়েছে। মহামারির পর প্রতি মাসে গড়ে প্রায় ১ লাখ কর্মী বিদেশে যাওয়ার তুলনায় এটি বড় ধরনের পতন।