ঠিকানা খুঁজে না পাওয়ায় সাড়ে ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ঠিকানা খুঁজে না পাওয়ার সাড়ে ৪ হাজার ব্যালট প্রবাস থেকে ফেরত এসেছে। এগুলোর বিষয়ে আর কিছু করার নেই।’
