ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আশপাশের সমুদ্রে তেল উত্তোলনকারী কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনতে নতুন আইন করার পরিকল্পনা ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।