রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: অজ্ঞাতনামা ৯ জনের বিরুদ্ধে মামলা  

নিহত ৫১ বছর বয়সী টিটনের নাম ২০০১ সালে তৎকালীন সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। দীর্ঘ কারাভোগের পর গত আগস্ট মাসে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।