যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে স্থগিত 'আর্টেমিস-১' এর চন্দ্রাভিযান   

সোমবার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল নাসার এই পরবর্তী প্রজন্মের রকেটের। কিন্তু ইঞ্জিনের ত্রুটি নজরে আসার পর দ্রুত বন্ধ করে দেওয়া হয় ‘ফাইনাল কাউন্টডাউন’।