Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
বছর তিনেকের মধ্যেই চাঁদে অভিযান, পা রাখার জায়গা ঠিক করল নাসা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 August, 2022, 04:15 pm
Last modified: 21 August, 2022, 04:17 pm

Related News

  • চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন আর্টেমিস-২-এর নভোচারীরা
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • অর্ধশতাব্দী পর চাঁদে মানব মিশনের সূচনা, উৎক্ষেপণের পর পৃথিবীর কক্ষপথে নাসার আর্টেমিস–২
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি

বছর তিনেকের মধ্যেই চাঁদে অভিযান, পা রাখার জায়গা ঠিক করল নাসা

মহাকাশ গবেষকদের আশা, এই মিশনটি সফল হলে ভবিষ্যতে প্রথমবার কোনো নারী মহাকাশচারীকে চাঁদে বা তার কাছাকাছি পাঠানোর পথ সুগম হতে পারে।
টিবিএস ডেস্ক
21 August, 2022, 04:15 pm
Last modified: 21 August, 2022, 04:17 pm
চাঁদে অবতরণের সম্ভাব্য ১৩টি স্থান। ছবি: নাসা

ভবিষ্যতের কাজ এখনই গুছিয়ে রাখতে শুরু করেছে নাসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকারী এই সংস্থা জানিয়েছে, বছর তিনেকের মধ্যে চাঁদের মাটিতে পা রাখবেন মহাকাশচারীরা। তাদের জন্য এখনই সম্ভাব্য জায়গা খুঁজে রেখেছে সংস্থাটি। তবে পরবর্তী চন্দ্র অভিযানে কারা যাবেন বা ঠিক কবে এই অভিযান হবে, তা কিছুই এখনও নির্ধারিত হয়নি। 

মহাকাশচারীদের জন্য চাঁদের কোথায় ল্যান্ডিং অঞ্চল গড়বে নাসা, এ বিষয়ে বিস্তারিত জানা যাবে শীঘ্রই। এক সংবাদিক সম্মেলনে এসব তথ্য দিয়েছে মার্কিন এই সংস্থাটি। এছাড়া, শুক্রবারের সংবাদ সম্মেলনে আরও জানা যায়, এখন পর্যন্ত চাঁদের দক্ষিণমেরুর ১৩টি সম্ভাব্য জায়গা নির্ধারণ করা হয়েছে।  

আর্টেমিস-৩ নামের এক মিশনের অঙ্গ হিসেবে এই কাজ শুরু করেছে নাসা। ওই মিশনের অংশ হিসাবেই ২০২৫ সালে মহাকাশচারীদের চাঁদে পাঠানোর বন্দোবস্ত করা হবে। মিশনটি সফল হলে ১৯৭২ সালের নিল আর্মস্ট্রং'র অ্যাপোলো-১৭ মিশনের পর এই প্রথম চাঁদে পা রাখবেন নাসার মহাকাশচারীরা।

নাসা সূত্রের খবর অনুযায়ী, প্রতিটি অঞ্চলেই অনেকগুলো সম্ভাব্য ল্যান্ডিং সাইট রয়েছে। কিসের ভিত্তিতে অঞ্চলগুলো বেছে নেওয়া হয়েছে, তাও জানিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে ওই এলাকাগুলোর ভূখণ্ড, সেখান থেকে যোগাযোগ ব্যবস্থার সুবিধা ছাড়াও সেখানকার আলোর অবস্থাও নাসার বিজ্ঞানীদের মাথায় রাখতে হয়েছে। সব মিলিয়ে বৈজ্ঞানিক ক্রিয়াকলাপে বিষয়গুলো কার্যকর হবে কিনা, সেদিকে খেয়াল রেখেই জায়গাগুলো নির্ধারণ করেছেন বিজ্ঞানীরা।

চাঁদের প্রতিটি অঞ্চলের মূল্যায়ন করতে আরও বিজ্ঞানীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে নাসা। 

প্রসঙ্গত, মহাকাশের আরও গভীরে গিয়ে অনুসন্ধানের উদ্দেশ্যে আর্টেমিস-১ নামে একটি মিশনের উদ্যোগ নিয়েছে নাসা। ওই মিশনে গিয়ে চাঁদে ফেরার পরিকল্পনাও রয়েছে সংস্থাটির। নাসা জানিয়েছে, আর্টেমিস-১ নামের ওই মিশনে শামিল করা হয়েছে ওরিয়ন মহাকাশযান, মহাকাশে উৎক্ষেপণের জন্য এসএলএস রকেট এবং ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের গ্রাউন্ড সিস্টেম।

আর্টেমিস-১ মিশনের আওতায় একাধিক মিশন রয়েছে। এর প্রথমটিতে অবশ্য কোনো মহাকাশচারী ছাড়াই যাত্রা শুরু করবে মহাকাশযান।

নাসা আরও জানিয়েছে, ২৯ অগস্ট কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯বি থেকে মনুষ্যহীন ওই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। এর ঘণ্টা দুয়েকের মধ্যে তা মহাশূন্যে যাত্রা করবে।

প্রথম মিশনের সময়সীমা ৪২ দিন ৩ ঘণ্টা ও ২০ মিনিটের। এর মূল লক্ষ্য হবে চাঁদের চারপাশের বিপরীতমুখী কক্ষপথ। চাঁদে এবং এর বাইরে অনুসন্ধানের চেষ্টাও করবে যানটি। পুরো মিশনে মহাকাশযানটি অন্তত ২০ লাখ ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে। মিশনটি সফল ভাবে শেষ হওয়ার পর ১০ অক্টোবর সান দিয়েগোর অদূরে প্রশান্ত মহাসাগরের ওপরে একটি স্প্ল্যাশডাউন সাইটে ফিরে আসবে মহাকাশযানটি। 

মহাকাশ গবেষকদের আশা, এই মিশনটি সফল হলে ভবিষ্যতে প্রথমবার কোনো নারী মহাকাশচারীকে চাঁদে বা তার কাছাকাছি পাঠানোর পথ সুগম হতে পারে।

আর্টেমিস-১ মিশনের মাধ্যমে চাঁদ ছাড়াও মহাকাশের গভীরে এব‌ং মঙ্গল গ্রহে টেস্টিং সিস্টেম গড়তে চায় নাসা। এ কাজে আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে দীর্ঘমেয়াদী পার্টনারশিপ গড়তে চায় সংস্থাটি। 

  • সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট 
     
Related Topics

টপ নিউজ

চন্দ্রাভিযান / চাঁদে অভিযান / নাসা / মহাকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন আর্টেমিস-২-এর নভোচারীরা
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • অর্ধশতাব্দী পর চাঁদে মানব মিশনের সূচনা, উৎক্ষেপণের পর পৃথিবীর কক্ষপথে নাসার আর্টেমিস–২
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net