আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স

আমাদের দেশে আশির দশক থেকে শুরু হয় ল্যান্ডফোনের যুগ। সেই ল্যান্ডফোন বা টিঅ্যান্ডটি ফোনের লাইন পেতে তখন অনেক ঝক্কি পোহাতে হতো। সরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন করে তবেই ঘরে তোলা যেত ল্যান্ডফোন সেট।