টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের

দুটি ফরম্যাট থেকে অবসর নেওয়ার জন্য মন স্থির করেছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।