Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
ফরাসি জাহাজের হিসাবের বইয়ে মিললো ১৮ শতকের এক তেলাপোকা!

অফবিট

টিবিএস ডেস্ক
16 June, 2022, 05:30 pm
Last modified: 16 June, 2022, 05:41 pm

Related News

  • অস্ট্রেলিয়ায় ১ লাখ জ্যান্ত তেলাপোকা জব্দ; প্রতিটি আকারে মানুষের আঙুলের চেয়েও বড়
  • কোরিয়ায় তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন দিলেন তরুণী, জানালা দিয়ে লাফিয়ে প্রতিবেশীর মৃত্যু
  • দৈত্যাকার সাইবর্গ তেলাপোকা হতে পারে ভবিষ্যতের অনুসন্ধান ও উদ্ধারকর্মী
  • যেভাবে বাংলাদেশ জাতীয় আরকাইভস নথি সংগ্রহ করে ও টিকিয়ে রাখে
  • তেলাপোকা যেভাবে পৃথিবী দখলে নিল!

ফরাসি জাহাজের হিসাবের বইয়ে মিললো ১৮ শতকের এক তেলাপোকা!

১৭৪৩ সালে লা রোশেল থেকে গিনি উপকূলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ক্রীতদাস আনা-নেওয়া করার এই জাহাজটি। আর সেই সাথে শুরু হয় তেলাপোকা 'পেরি'র ভ্রমণ।
টিবিএস ডেস্ক
16 June, 2022, 05:30 pm
Last modified: 16 June, 2022, 05:41 pm
জাহাজের হিসাবের খাতার ভেতরে তেলাপোকা 'পেরি'। ছবি: দ্য গার্ডিয়ান

ফরাসি দাসবাহী জাহাজের হিসাবের খাতা থেকে পাওয়া গেলো ১৮ শতকের এক তেলাপোকা। দুই শতকেরও বেশি সময় পর হিসাবের খাতাটির পৃষ্ঠা উল্টানো হয়েছিল, আর পৃষ্ঠার ভাঁজেই মিললো চমক! যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভের এক বিস্ময়কর সংযোজন হয়ে ওঠা এই তেলাপোকার নাম 'পেরি'। 

১৭৪৩ সালে লা রোশেল থেকে গিনি উপকূলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ক্রীতদাস আনা-নেওয়া করার এই জাহাজটি। আর সেই সাথে শুরু হয় তেলাপোকা পেরির ভ্রমণ। তবে জাহাজের নাবিকেরা পরবর্তীতে হাইতিতে  পৌঁছে ভিন্ন একটি জাহাজে উঠে পড়েন, আর হিসাবের খাতাটিও তাদের সাথে নিয়ে যান। কিন্তু অনতিপরেই জাহাজটি ব্রিটিশরা কব্জা করে নেয় এবং প্লাইমাউথে পাঠিয়ে দেয়।

খাতার ভেতর থেকে মমিকৃত এই তেলাপোকাটি প্রথম আবিষ্কার করেন ন্যাশনাল আর্কাইভসের প্রাইজ পেপার বিষয়ক বিশেষজ্ঞ অলিভার ফিনেগান। প্রাইজ পেপারের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- না পাঠানো চিঠি, লগবুক, জাহাজে থাকা নানাবিধ দলিল ও কাগজপত্র এবং বিলের কাগজ। ১৬৫২ থেকে ১৮১৭ সালের মধ্যে জব্দকৃত ৩৫,০০০ জাহাজের কাগজপত্র এর মধ্যে রয়েছে। এই সময়ের মধ্যে সংঘটিত ১৪টি যুদ্ধের ঝড়ঝাপ্টা পেরিয়েও এসব কাগজ ন্যাশনাল আর্কাইভের হাতে পৌঁছেছেম একটি জাহাজকে বৈধ কারণে জব্দ করা হয়েছে কিনা, আদালতে তার প্রমাণ দিতে এসব দলিল প্রয়োজন হতো।

অলিভারের ভাষ্যেই শোনা যাক পেরির কথা- "আমি হিসাবের খাতাটা খুলতেই এই বিশাল পোকাটা দেখলাম। অপ্রত্যাশিত এই ঘটনায় প্রথমে আমার গা ঘিনঘিন করে উঠেছিল। ছবিতে যতটুকু দেখাচ্ছে, পোকাটা তার চেয়েও বড়। সম্ভবত ১৮ শতকের মাঝামাঝি  থেকে এই খাতাগুলো আর খোলা হয়নি।

কীটতত্ত্ববিদদের সাথে কথা বলে অলিভার নিশ্চিত হয়েছেন যে 'পেরি' একটি আমেরিকান প্রজাতির তেলাপোকা (পেরিপ্লানেটা আমেরিকানা)। তবে এই প্রজাতির তেলাপোকা মূলত আফ্রিকা মহাদেশ থেকে আগত। দাসবাহী জাহাজে করে এগুলো আমেরিকায় চলে আসে এবং যুক্তরাজ্যেও এগুলো পাওয়া যায় না বললেই চলে।

জাহাজের দলিলপত্র পরীক্ষা করে এটি স্পষ্ট যে তেলাপোকাটি পশ্চিম আফ্রিকার প্রথম জাহাজটিতেই উঠেছিল। অলিভার বলেন, এরকম অদ্ভুত একটা জিনিস তিনি আর কখনো দেখেননি! কারণ এই ধরনের তেলাপোকা আধুনিককালে যুক্তরাজ্যে পাওয়াই যায় না।

রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে তেলাপোকাটির সঠিক বয়স নির্ণয় করতে ব্যর্থ হয়েছেন বিশেষজ্ঞরা। তবে ঐতিহাসিক প্রমাণাদি দেখে সহজেই বোঝা যায় যে তেলাপোকাটি বয়স অনেক বেশি।

ন্যাশনাল আর্কাইভসের সিনিয়র কনজারভেশন ম্যানেজার নাটালি ব্রাউন বলেন, "যখন এটা খাতার মধ্যে বন্ধ হয়ে আটকে যায়, তখন এক ধরনের মাইক্রোক্লাইমেট তৈরি করে যা তেলাপোকাটির দেহ সংরক্ষণে সাহায্য করে।"

আর এই উপাদানের কারণেই তারা তেলাপোকাটির লিঙ্গ বুঝতে পারেন। এটি একটি পুরুষ তেলাপোকা বলে এর নাম দেওয়া হয় পেরি।

এই মুহূর্তে পেরিকে একটি ঢাকনাযুক্ত বাক্সে যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। এখন থেকে তার নিজস্ব রেফারেন্স নাম্বারও থাকবে বাক্সে এবং একটি ড্রয়ারে রাখা থাকবে। কেউ চাইলে ন্যাশনাল আর্কাইভসের বিশেষ অনুমতি নিয়ে তাকে পরীক্ষা করতে পারবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

তেলাপোকা / ১৮ শতক / ন্যাশনাল আর্কাইভস / পেরি / দাসবাহী জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • অস্ট্রেলিয়ায় ১ লাখ জ্যান্ত তেলাপোকা জব্দ; প্রতিটি আকারে মানুষের আঙুলের চেয়েও বড়
  • কোরিয়ায় তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন দিলেন তরুণী, জানালা দিয়ে লাফিয়ে প্রতিবেশীর মৃত্যু
  • দৈত্যাকার সাইবর্গ তেলাপোকা হতে পারে ভবিষ্যতের অনুসন্ধান ও উদ্ধারকর্মী
  • যেভাবে বাংলাদেশ জাতীয় আরকাইভস নথি সংগ্রহ করে ও টিকিয়ে রাখে
  • তেলাপোকা যেভাবে পৃথিবী দখলে নিল!

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net