Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
পদ্মা সেতুর অর্থনৈতিক সম্ভাবনা: গড়ে উঠছে কলকারখানা, সৃষ্টি হবে কর্মসংস্থান

অর্থনীতি

কাজী মনিরুজ্জামান মনির
06 June, 2022, 03:05 pm
Last modified: 06 June, 2022, 03:35 pm

Related News

  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর অর্থনৈতিক সম্ভাবনা: গড়ে উঠছে কলকারখানা, সৃষ্টি হবে কর্মসংস্থান

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে নাওডোবা ও শীবচরের কুতুবপুরে ১২০ একর জমিতে গড়ে উঠছে শেখ হাসিনা তাঁতপল্লী। প্রথম পর্যায়ের ৩০৭ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর ও ভূমি উন্নয়ন কাজ শেষের পথে। এরপরই দ্বিতীয় পর্যায়ে শুরু হবে অবকাঠামো নির্মাণ।
কাজী মনিরুজ্জামান মনির
06 June, 2022, 03:05 pm
Last modified: 06 June, 2022, 03:35 pm
ফাইল ছবি

পদ্মা সেতু শুধু উন্নত যোগাযোগ ব্যবস্থাই সৃষ্টি করছে তা নয়, সেতুকে ঘিরে এ অঞ্চলে গড়ে উঠছে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কলকারখানা। নির্মাণ হচ্ছে শেখ হাসিনা তাঁত পল্লী, গার্মেন্টস, হিমাগার, পেট্রোল পাম্প ও ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সৃষ্টি হচ্ছে বেকারদের নতুন নতুন কর্মসংস্থান। ফলে প্রসার ঘটবে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে, সুফল মিলবে জাতীয় অর্থনীতিতে। 

বলা যায়, পদ্মা নদী বিচ্ছিন্ন করে রেখেছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোকে আর যোগাযোগ ব্যবস্থার কারণেই গড়ে ওঠেনি কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান। ফেরিতে পাড়ি দিতে হয় প্রমত্তা পদ্মা। এর ফলে দিনের পর দিন ঘাটে বসে থাকা, পণ্য নষ্ট হয়ে যাওয়া, শিপমেন্ট বাতিল হওয়াসহ নানা ভোগান্তি পোহাতে হয়। সেজন্যই শিল্প মালিকদের ছিল না কোন আগ্রহ। পদ্মা সেতুর কাজের অগ্রগতি যখন দৃশ্যমান হয়, তখন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এ অঞলে কলকারখানা নির্মাণের জন্য জমি কিনতে শুরু করেন। এরপর সেই জমির উন্নয়ন শেষে এখন অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে।

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে নাওডোবা ও শীবচরের কুতুবপুরে ১২০ একর জমিতে গড়ে উঠছে শেখ হাসিনা তাঁতপল্লী। প্রথম পর্যায়ের ৩০৭ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর ও ভূমি উন্নয়ন কাজ শেষের পথে। এরপরই দ্বিতীয় পর্যায়ে শুরু হবে অবকাঠামো নির্মাণ। তাঁত শেড নির্মাণের মাধ্যমে পৃষ্ঠপোষকতা দেয়া হবে তাঁতিদের। উদ্দেশ্য- কর্মসংস্থান, পণ্যের গুণগত মান উন্নয়ন পাশাপাশি আর্ন্তজাতিক বাজারে বস্ত্র সরবরাহ। নির্মাণ করছে বাংলাদেশ তাঁত বোর্ড। থাকবে স্কুল, মসজিদ, খেলার মাঠও। 

ছবি-টিবিএস

রোববার তাঁতপল্লী প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, শরীয়তপুর-নাওডোবা পদ্মা সেতুর এ্যাপ্রোচ সড়কের উভয় প্রান্তে শ্রমিক-প্রকৌশলীদের কর্মযজ্ঞ চলছে। বিশাল এলাকা জুড়ে বালু ভরাট করে স্কেবেটর দিয়ে জমি সমান করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে দীর্ঘ সীমানা প্রাচীর, পাইলের রড বাধাই ছাড়াও একটি ভবন নিমার্ণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

খোকন কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প ম্যানেজার চিন্ময় সরদার বলেন, "শেখ হাসিনা তাঁত পল্লীর বালু ভরাটের কাজ জুন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। সীমানা প্রাচীরের কাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়ে গেছে। এখন কনস্ট্রাকশনের কাজ শুরু করছি। দ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশনা আছে। আমরা সেভাবেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।" 

তিনি আরও বলেন, এখানে প্রথম পর্যায়ে দুই হাজার তাঁতিকে পুনর্বাসিত করা হবে। ধাপে ধাপে তাঁতির সংখ্যাবৃদ্ধির পরিকল্পনা আছে। তাদের জন্য শেড নির্মাণ করা হবে। যেখানে তাঁতিদের আবাসন ও মার্কেট থাকবে। শিশুদের জন্য স্কুল ও খেলার মাঠও থাকবে।

বেসরকারি পর্যায়ে এগিয়ে এসেছেন উদ্যোক্তারা। পদ্মা সেতু ঘিরে গড়ে উঠছে একের পর এক অবকাঠামো। তৈরি হচ্ছে পোশাক কারখানা, হিমাগার, সিকদার ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জুতা তৈরির কারখানা, ব্লক ইট তৈরির কারখানা। এছাড়াও শরীয়তপুরের কৃষিকে ভিত্তি করে কলকারখানা তৈরির উদ্যোগ নিয়েছে অনেক শিল্পপ্রতিষ্ঠান। শরীয়তপুরের টমেটো থেকে সস তৈরি, রসুন প্রক্রিয়া করে পাউডার প্যাকেটিং এবং এ অঞ্চলে কালোজিরা থেকে যে মধু উৎপাদন হয় তা প্রক্রিয়াজাত করে এসব বিদেশে রপ্তানি করারও পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা। আর সে লক্ষ্য নিয়েই এসব প্রতিষ্ঠানের জমির উন্নয়ন কাজ শেষে তোড়জোড় চলছে অবকাঠামো নির্মাণের। তাই দিনবদলের স্বপ্ন দেখছেন পদ্মাপাড়ের মানুষ।   

ছবি-টিবিএস

মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান মোবারক আলী সিকদার বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ তিনি পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণবঙ্গের মানষের জন্য অপার অর্থনৈতিক কর্মকান্ডের সুযোগ করে দিয়েছেন। পদ্মা সেতুর সুযোগ কাজে লাগিয়ে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি। যেজন্য প্রথম পর্যায়ে ৪০ বিঘা জমি নিয়ে কাজ শুরু করেছি। এখানে প্রথমত আমি গার্মেন্টস করব। বর্তমানে কমপ্লায়েন্সের উপর বায়াররা খুব জোড় দিচ্ছে। ফ্যাক্টরিগুলোকে আধুনিক করতে হবে। সমস্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। আগুন নির্বাপণের ব্যবস্থা থাকতে হবে। যদি বড় খোলামেলা জায়গায় গার্মেন্টস করা যায়, সেক্ষেত্রে হাজার হাজার ওয়ার্কার কাজ করতে পারবে এবং তাদের জীবনের ঝুঁকি থাকবে না। সবুজ বেষ্টনীর মধ্যে ফ্যাক্টরি তৈরি হবে। বায়ারদের সমস্ত রিকোয়ারমেন্ট বিট করা যাবে। বায়াররা আকৃষ্ট হবে এবং আমার বিশ্বাস তারা প্রচুর অর্ডার নিয়ে আসবে।" 

তিনি আরও বলেন, "আমি চাচ্ছি সমস্ত ইন্ডাস্ট্রিকে সেন্ট্রালাইজড (কেন্দ্রীভূত) করে ফেলা। তাতে আমার নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। একই এরিয়ার মধ্যে গার্মেন্টস, জুতার ফ্যাক্টরি, অটোমেটিক ব্রিক ফিল্ড, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি ছাড়াও সময়োপযোগী চাহিদা পূরণে সে জাতীয় প্রতিষ্ঠান গড়ে তুলব। এতে আশা করি ১০ থেকে ১২ হাজার লোকের কর্মসংস্থান হবে।" 

নাওডোবা এলাকার বাদল জমাদ্দার বলেন, "সেতুকে কেন্দ্র করে এ অঞ্চলে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে। অনেক যানবাহন চলাচল করবে। সেই চিন্তা থেকে একটি তেলের পাম্প নির্মাণের জন্য জমি কিনেছি। এখানে এলপিজি ও সিএনজি গ্যাসেরও ব্যবস্থা থাকবে। লাইসেন্সের জন্য কাগজপত্র জমা দেয়া হয়েছে। অনুমতির পরই নির্মাণ কাজ শুরু হবে।"

নড়িয়ার আয়শা বেগম বলেন, "আমরা কাজ করে খাই। আমাগো এলাকার মাইয়া- ছেলেরা দূরে যাইয়া গার্মেন্টসে কাজ করে। অহন আমাগো ঘরের কাছেই গার্মেন্টস অইতাছে। আমাগো কাজের লিগ্যা আর দূরে যাওয়া লাগবো না।"

জাজিরার ২২ বছর বয়সী জাফর কাজী। লেখাপড়ায় প্রাথমিক গন্ডি পেরিয়ে দীর্ঘদিন ঘুরে বেড়িয়ে বিদেশ পাড়ি দেয়ার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল তার। তিনি বলেন, "পদ্মা সেতু যেমন সুখবর, তেমনি এখানে কলকারখানা আমাদের মতো বেকারদের জন্য অনেক প্রাপ্তি। এখন বিদেশ যাওয়ার চিন্তা থেকে সরে এসেছি। নিজের বাড়িতে থেকেই কাজ করার মতো আনন্দ আর কি আছে!"      
 
 
 

Related Topics

টপ নিউজ

পদ্মা বহুমুখী সেতু / পদ্মা সেতু / পদ্মা সেতুর অর্থনৈতিক সম্ভাবনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net