Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
দামে ও পুষ্টিগুণে তরল সোনা! বাজারে বাড়ছে উটের দুধের চাহিদা 

ফিচার

টিবিএস ডেস্ক
01 June, 2022, 02:25 pm
Last modified: 01 June, 2022, 08:00 pm

Related News

  • সংঘাত বন্ধে অগ্রগতি নেই, যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র
  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • দেশের স্বার্থের অনুকূল না হলে মার্কিন চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

দামে ও পুষ্টিগুণে তরল সোনা! বাজারে বাড়ছে উটের দুধের চাহিদা 

উটের দুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এর মধ্যে ল্যাক্টোজ অসহিষ্ণু মানুষদের ক্ষতির কারণ হওয়ার মতো উপাদান, বি-ল্যাক্টোগ্লোবুলিন থাকে না। এই উপাদানটি না থাকায় সব শ্রেণীর মানুষই উটের দুধ খেতে পারেন।
টিবিএস ডেস্ক
01 June, 2022, 02:25 pm
Last modified: 01 June, 2022, 08:00 pm
উট থেকে দুধ দোয়ানোর প্রস্তুতি নিচ্ছেন এক যাযাবর পশুপালক। ছবি: অ্যানশেন্ট অরিজিন

ক্রেতাদের উটের দুধের যোগান দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি খামার। প্রাচীন যাযাবর জাতির 'জীবন রক্ষাকারী খাদ্য' হিসেবে পরিচিত এই তরল পদার্থটির চাহিদা আজও অনেক বেশি। কিন্তু প্রতি পাঁইট ১২-১৬ ডলারে বিক্রি হওয়ায় ক্রেতাদের পকেট ইতোমধ্যে ফাঁকা হওয়ার পথে!

হাজার হাজার বছর ধরে প্রাচীন যাযাবর ও পশুপালক শ্রেণীর মানুষদের সংস্কৃতির একটি অংশ হয়ে আছে উটের দুধ। এমনকি দূর-দূরান্তের মরুভূমিতে পশু চরানোর সময় কয়েক সপ্তাহ শুধুমাত্র উটের দুধের উপর ভরসা করে বেঁচে থাকতো তারা।  বর্তমানে নেব্রাস্কা সীমান্ত থেকে ৮ মাইল দূরে কলোরাডোর একটি খামার এই প্রাচীন খাদ্যটি উৎপাদনে বেশ আগ্রহী হয়েছে। কিন্তু বলা যত সহজ, উটের দুধ পাওয়া কি ততটাই সহজ?

না, এর জন্য প্রতিটি উটের সাথে গড়ে উঠতে হবে ব্যক্তিগত আন্তরিক সম্পর্ক।

শুষ্ক পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে এমন কিছু বিশেষ প্রজাতির উট প্রতিপালন করে ক্যামেল ডেইরি ব্যবসা চালু করা হয়েছে। আর গরুর ডেইরি খামারের তুলনায় এটি পরিবেশবান্ধবও বটে। এছাড়া পুষ্টিগুণের দিক থেকেও গরুর দুধের চেয়ে উটের দুধ অনেক আলাদা। উটের দুধে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি এবং এতে চিনি ও স্যাচুরেটেড ফ্যাট কম থাকে।

ডেইরি খামারি কাইলি হেনড্রিক্স 'ক্যামেলট' নামক একটি খামার পরিচালনা করেন। কিং আর্থুরের প্রাসাদ ও উটের ইংরেজি নামের সাথে সামঞ্জস্য রেখে এই নামকরণ। সম্প্রতি ফক্স এইট লাইভকে নিজেদের এই পারিবারিক ব্যবসা সম্পর্কে জানান তিনি। যুক্তরাষ্ট্রে থাকা মাত্র দুটি লাইসেন্সধারী ক্যামেল ডেইরির একটি হেনড্রিক্স পরিবারের।

উট থেকে দুধ দোয়ানো হচ্ছে। ছবি: অ্যানশেন্ট অরিজিন

হেনড্রিক্সই জানান, দুধ উৎপাদনের জন্য প্রতিটি উটের সাথে ব্যক্তিগতভাবে আন্তরিক হতে হয় তাকে। শুধু তাই নয়, উটগুলোর নিজস্ব ব্যক্তিত্ব ও ধরন বুঝে সে অনুযায়ী তাদের সাথে আচরণ করার চেষ্টা করেন তিনি। উট এতটাই আবেগীয়ভাবে সংবেদনশীল যে তাদের বাচ্চাকে সামনে রেখে তাদের দুধ দোয়াতে হয়। হেনড্রিক্স বলেন, "এই প্রক্রিয়াটা খুব সহজ নয়। দুধ দোয়ানোর জন্য আপনি মাত্র ৯০ সেকেন্ড সময় পাবেন।"

প্রতিটি উটের চারটি করে দুধের বোঁটা থাকে এবং তাদের মধ্যে দুধ থাকে ১৪-১৬ মাস পর্যন্ত। দৈনিক গড়ে ৫ কেজি দুধ উৎপাদন করতে পারেন হেনড্রিক্স। যদিও যেই প্রাণীগুলো সবচেয়ে ফিট, তারা দৈনিক ১৫-২০ কেজি দুধও দিতে পারে। তবে হেনড্রিক্সের মতে, ক্যামেলট এই মুহূর্তে ক্রেতাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে এবং প্রতিদিনই যা দুধ উৎপাদন হচ্ছে তার প্রতিটি ফোঁটা পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে।

পুষ্টিগুণে উটের দুধ তরল সোনা

ভারতের উট বিষয়ক জাতীয় গবেষণা কেন্দ্র জানায়, উটের দুধে কোলেস্টেরল ও চিনির মাত্রা কম এবং এটি প্রোটিনসমৃদ্ধ। ইমিউন ফ্যাক্টর ও বৃদ্ধিতে সহায়ক উপাদাননের কারণে মানুষের বুকের দুধের ঘনিষ্ঠ বিকল্প মনে করা হয় উটের দুধকে। তাছাড়া, এর মধ্যে আছে প্রচুর পুষ্টিগুণসম্পন্ন কলোস্ট্রাম যা 'প্রথম দুধ' হিসেবে পরিচিত। সে কারণেই অন্য কোনো খাদ্য না খেয়েও উটের দুধের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণে সক্ষম হয় যাযাবর মানুষেরা।

গরুর দুধের মিল্ক ফ্যাটের তুলনায় মহিষ, ভেড়ির দুধ ও উটের দুধে লিনেওলিক এসিড বেশি থাকে যা শরীরের জন্য বিভিন্নভাবে উপকারী। সেই সাথে উটের দুধে ল্যাক্টিক এসিড ব্যাক্টেরিয়ার ১২০ স্ট্রেইন উপস্থিত থাকে যা অন্ত্রের পরিপাকে সাহায্য করে। এছাড়া,  উটের দুধের মধ্যে প্রোবায়োটিক উপাদানও থাকে  প্রচুর।

তবে উটের দুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এর মধ্যে ল্যাক্টোজ অসহিষ্ণু মানুষদের ক্ষতির কারণ হওয়ার মতো উপাদান, বি-ল্যাক্টোগ্লোবুলিন থাকে না। এই উপাদান না থাকার ফলে সব শ্রেণীর মানুষই উটের দুধ খেতে পারেন। 

আর্থিকভাবেও তরল সোনা!

সবচেয়ে পুষ্টিকর একটি খাদ্য হওয়ার পাশাপাশি উটের দুধ সত্যিকার অর্থেই বেশ দামি। যুক্তরাষ্ট্রে এক পাঁইট উটের দুধের দাম ১২-১৬ ডলার। বর্তমানে ৩৬০ বিলিয়ন ডলারের বৈশ্বিক ডেইরি শিল্পের ৩ শতাংশ ভাগ উটের দুধের।

বাজার গবেষণা প্রতিষ্ঠান টেকনাভিও জানিয়েছে, ক্যামেল মিল্ক শিল্পের দিন দিন বিস্তার ঘটছে। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে প্রতি বছর ৬.৮ শতাংশ করে এটি বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৭ সালে  উটের দুধের ক্রমবিকাশমান বাজারের বাজারমূল্য ছিল ১০.৮১ বিলিয়ন ডলার এবং আগামী তিন বছরে তা ১৫.০৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

আইএমআআরকে গ্রুপের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়, উৎপাদন কম এবং গরুর তুলনায় উটের প্রজনন খরচ বেশি হওয়ার গতানুগতিক গরুর দুধের চেয়ে উটের দুধের দাম অনেক বেশি। তবে বর্তমান বাজারে প্রতি পাঁইট ১২-১৬ ডলারে বিক্রি হলেও, উটের দুধের উচ্চ পুষ্টিগুণের তুলনায় দামের বিষয়টি উপেক্ষা করছে মানুষ। 

সূত্র: অ্যানশেন্ট অরিজিনস 
 

Related Topics

টপ নিউজ

উটের দুধ / চাহিদা / বিশ্ববাজার / ডেইরি / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • সংঘাত বন্ধে অগ্রগতি নেই, যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র
  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • দেশের স্বার্থের অনুকূল না হলে মার্কিন চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net