Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
১৪ লাখ ডলারে বিক্রি হলো ৮৬ গ্যালনের বিশ্বের সবচেয়ে বড় হুইস্কির বোতল

অফবিট

টিবিএস ডেস্ক
26 May, 2022, 06:20 pm
Last modified: 26 May, 2022, 07:40 pm

Related News

  • বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের
  • যে লোকের পুরো নাম বলতে সময় লাগবে প্রায় ২০ মিনিট!
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
  • বিশ্বের সবচেয়ে ছোট রুবিকস কিউব; মেলাতে হবে চিমটা দিয়ে
  • ‘দীর্ঘ জীবনের জন্য কোনো "বিশেষ রহস্য নেই’: বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ

১৪ লাখ ডলারে বিক্রি হলো ৮৬ গ্যালনের বিশ্বের সবচেয়ে বড় হুইস্কির বোতল

নিলামে বিক্রির পর এটি এখন পর্যন্ত বিক্রিত সবচেয়ে দামি পানীয় বোতলের মধ্যে স্থান দখল করেছে। প্রায় ৬ ফুট লম্বা এই বোতলটির প্রস্থ একজন গড়পড়তা পুরুষের দ্বিগুণ। 
টিবিএস ডেস্ক
26 May, 2022, 06:20 pm
Last modified: 26 May, 2022, 07:40 pm
সাধারণ বোতলের সাথে দ্য ইন্ট্রেপিডের আকারের তুলনা। ছবি: ফোর্বস

বিশ্বের অন্যতম দামি হুইস্কি বা স্কচের ব্রান্ড ম্যাককালান। তারা ৮৬ গ্যালন সুরা ধারণ ক্ষমতার একটি বিশেষ বোতল তৈরি করে যা প্রায় ৪৪৪টি সাধারণ বোতলের সমান। গত বুধবার (২৫ মে) স্কটল্যান্ডের এক নিলামে বিশ্বের সবচেয়ে বড় এ হুইস্কির বোতল ১৪ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১২ কোটিরও বেশি! 

বিশেষ বোতলটির নাম রাখা হয়েছে 'দ্য ইন্ট্রেপিড' বা নির্ভীক। গত বছর বোতলটিতে সুরা পূর্ণ করা হয়। তখনই একে বিশ্বের সবচেয়ে বড় স্কচের বোতল হিসেবে স্বীকৃতির সনদ দেয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস। 

নিলামে বিক্রির পর এটি এখন পর্যন্ত বিক্রিত সবচেয়ে দামি পানীয় বোতলের মধ্যে স্থান দখল করেছে। প্রায় ৬ ফুট লম্বা এই বোতলটির প্রস্থ একজন গড়পড়তা পুরুষের দ্বিগুণ। 

নিলামের আয়োজক ছিল স্কটল্যান্ডের এডিনবরো ভিত্তিক লিওন অ্যান্ড টার্নবুল। সংস্থাটি জানায়, বোতলে ভরার আগে ম্যাককালানের সিঙ্গেল মল্ট হুইস্কি ৩২ বছর ধরে সংরক্ষিত ছিল।   

এত দামে বিকোলেও অবশ্য অল্পের পৃথিবীর সবচেয়ে সবচেয়ে দামে বিক্রি হওয়া হুইস্কি বোতল হতে পারেনি দ্য ইন্ট্রেপিড। এর আগে ম্যাককালানের ১৯২৬ সালে প্রস্তুতকৃত মদ্য ভরা একটি বোতল ২০১৯ সালে ১৯ লাখ ডলারে বিক্রি হয়ে এ রেকর্ড গড়ে। 

ম্যাককালান স্কটল্যান্ডের অন্যতম পুরোনো মদ্য প্রস্তুতকারক। ১৮৮৪ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। তাদের তৈরি অনেক হুইস্কির বোতল নিলামে অনেক দামে বিক্রির রেকর্ড করেছে। 

সূত্র: ফোর্বস 
 
Related Topics

টপ নিউজ

বিশ্বের সবচেয়ে বড় হুইস্কির বোতল / বিশ্বরেকর্ড / গিনেস ওয়ার্ল্ড রেকর্ড / ম্যাককালান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের
  • যে লোকের পুরো নাম বলতে সময় লাগবে প্রায় ২০ মিনিট!
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
  • বিশ্বের সবচেয়ে ছোট রুবিকস কিউব; মেলাতে হবে চিমটা দিয়ে
  • ‘দীর্ঘ জীবনের জন্য কোনো "বিশেষ রহস্য নেই’: বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net