Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
ওষুধের জন্য গাঁজা বৈধ করা হোক, মোদিকে চিঠি বিজেপি নেতার

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
12 March, 2020, 08:30 pm
Last modified: 12 March, 2020, 08:36 pm

Related News

  • সিঙ্গাপুরে স্ত্রীকে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টা; স্বামীর ৪ বছরের কারাদণ্ড
  • নারায়ণগঞ্জে পরীক্ষাকেন্দ্রে গাঁজাসহ আটকের পর এইচএসসি পরীক্ষার্থী কারাগারে
  • কোকা-কোলা থেকে কম নয়, ২০২৪ সালেই ৪০ বিলিয়ন ডলার ছোঁবে গাঁজা শিল্প 
  • জার্মানিতে গাঁজা বৈধ: ফুলেফেঁপে ওঠার পথে দেশটির গাঁজা শিল্প
  • বিজেপির প্রবীণ নেতা আদভানির সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

ওষুধের জন্য গাঁজা বৈধ করা হোক, মোদিকে চিঠি বিজেপি নেতার

২০১৮ সালে সরকার গঠনের পর থেকে 'নেশামুক্ত ত্রিপুরা' অভিযান শুরু করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিপ্লব দেব। নিজ দলের নেতার কাছ থেকে যাওয়া এমন চিঠিতে বিব্রত তিনি।
হিন্দুস্তান টাইমস
12 March, 2020, 08:30 pm
Last modified: 12 March, 2020, 08:36 pm

মাদকের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে ভারতের ত্রিপুরার বিজেপি সরকার। আর সেই দলের নেতাই গাঁজা বৈধ করার অনুরোধ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন। 

তবে শুধুমাত্র ওষুধ ও শিল্পজাত ক্ষেত্রে গাঁজা ব্যবহারের অনুরোধ জানিয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তী নামে ওই বিজেপি নেতা।

বুধবার মোদিকে লেখা একটি চিঠিতে বিজেপির এই প্রাক্তন মুখপাত্র বলেন, "আমার মতে, দেশে গাঁজার চাষ, কেনাবেচা, উৎপাদন, পরিবহন ও ব্যবহারে ছাড়পত্রের জন্য সরকারের একটি জাতীয় পর্যায়ের কর্তৃপক্ষ গঠন করা উচিত। ওষুধ ও শিল্পের কারণে যদি গাঁজাকে সঠিক ও বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করা হয়, তাহলে তা ভারতের পক্ষে ভালো হবে বলে আমি নিশ্চিত।"

পাশাপাশি, ১৯৮৫ সালের 'নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবট্যান্স অ্যাক্টের' সংশোধনের অনুরোধও জানিয়েছেন তিনি।

২০১৮ সালে সরকার গঠনের পর থেকে 'নেশামুক্ত ত্রিপুরা' অভিযান শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নিজ দলের নেতার কাছ থেকে এমন অনুরোধে বিব্রত ত্রিপুরা মুখ্যমন্ত্রী।

এ বিষয়ে বর্ষীয়ান বিজেপি নেতা অশোক সিনহা বলেন, "দু'ধরনের গাঁজা হয়। একটি মাদক হিসেবে ব্যবহার করা হয়, অপরটির ওষুধ গুণ রয়েছে। যদি উনি (প্রসেনজিৎ) ওষুধ গুণ সম্পন্ন গাঁজার কথা বলেন, তাহলে আমার মতে তার অনুরোধের যৌক্তিকতা রয়েছে।" 
 
Related Topics

অফবিট / টপ নিউজ

গাঁজা / গাঁজার চাষ / বিজেপি নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • সিঙ্গাপুরে স্ত্রীকে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টা; স্বামীর ৪ বছরের কারাদণ্ড
  • নারায়ণগঞ্জে পরীক্ষাকেন্দ্রে গাঁজাসহ আটকের পর এইচএসসি পরীক্ষার্থী কারাগারে
  • কোকা-কোলা থেকে কম নয়, ২০২৪ সালেই ৪০ বিলিয়ন ডলার ছোঁবে গাঁজা শিল্প 
  • জার্মানিতে গাঁজা বৈধ: ফুলেফেঁপে ওঠার পথে দেশটির গাঁজা শিল্প
  • বিজেপির প্রবীণ নেতা আদভানির সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net