Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
প্রবাসীদের পাঠানো ২ মাসের রেমিট্যান্সে ২০২৫ সাল পর্যন্ত দেশের বৈদেশিক দেনা শোধ সম্ভব: অর্থমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 May, 2022, 09:25 pm
Last modified: 19 May, 2022, 09:24 pm

Related News

  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ২৬ শতাংশ

প্রবাসীদের পাঠানো ২ মাসের রেমিট্যান্সে ২০২৫ সাল পর্যন্ত দেশের বৈদেশিক দেনা শোধ সম্ভব: অর্থমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘আমাদের প্রবাসীরা এই মাসেও ২ বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন। প্রবাসীদের পাঠানো দুই মাসের রেমিট্যান্সের অর্থ দিয়েই বাংলাদেশের বৈদেশিক ঋণের পুরো বছরের দায় মেটানো সম্ভব হবে।’
টিবিএস রিপোর্ট
19 May, 2022, 09:25 pm
Last modified: 19 May, 2022, 09:24 pm
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্কেচ: টিবিএস

প্রবাসীদের পাঠানো দুই মাসের রেমিট্যান্সের অর্থে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের পুরো বছরের বৈদেশিক দেনা পরিশোধ করা সম্ভব বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদপত্র সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে অনলাইনে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করার প্রসঙ্গ তুলে ধরে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধে বাংলাদেশের ব্যয় হবে ২.৪ বিলিয়ন ডলার, যা পরের বছর বেড়ে ২.৮ বিলিয়ন ডলারে উন্নীত হবে। ২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক দেনা মেটাতে ৩.৩ বিলিয়ন ডলার এবং তার পরের বছর ৪ বিলিয়ন ডলার ব্যয় হবে। 

'আমাদের প্রবাসীরা এই মাসেও ২ বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন। প্রবাসীদের পাঠানো দুই মাসের রেমিট্যান্সের অর্থ দিয়েই বাংলাদেশের বৈদেশিক ঋণের পুরো বছরের দায় মেটানো সম্ভব হবে,' বলেন তিনি।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধির প্রভাবে দেশেও মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রার সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই ধরনের সংকট মোকাবেলা করে আমরা অভ্যস্ত, আমাদের অভিজ্ঞতা রয়েছে। 

তিনি বলেন, 'আমাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে কি না, অথচ আমরা শ্রীলঙ্কাকে ফাইন্যান্স করেছি। দীর্ঘদিন ধরে তাদের মূল্যস্ফীতির হার ৩১ শতাংশ। ভারত, পাকিস্তানের মূল্যস্ফীতিও অনেক, কিন্তু বাংলাদেশে ৬ শতাংশের বেশি হয়নি। আমাদের ঋণ-জিডিপি অনুপাতও সর্বনিম্ন পর্যায়ে, জিডিপির ৩৪-৩৫ শতাংশ।'

'আমরা ঋণ নিয়েছি প্রোডাক্টিভ প্রজেক্টে। ওই প্রকল্প থেকে রাজস্ব কতটা বাড়বে, কী পরিমাণ কর্মসংস্থান হবে এবং খরচ কমাবে কি না—এসব বিষয় বিবেচনা করে প্রকল্প অনুমোদন করি। আমাদের ঋণের ৭৭ শতাংশ সফট লোন, যা বিশ্বব্যাংক, এডিবি, ইসলামী উন্নয়ন ব্যাংক, জাইকা থেকে নেওয়া। অন্যদিকে শ্রীলঙ্কা ঋণ নিয়েছে কমার্শিয়াল ব্যাংক থেকে,' যোগ করেন মন্ত্রী। 

মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠান খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) মে মাসে বলেছে, বিশ্ববাজারে পণ্যমূল্য ৩০ শতাংশ বেড়েছে। আর বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, গম, গরুর মাংস, মুরগির মাংস, সয়াবিন তেল, চিনি, ইউরিয়া, টিএসপি ও জ্বালানি তেলের দাম অনেক বেড়েছে। 

'আমরা মার্কেট বেজড ইকোনমি। বিশ্বের কোথাও কোনো কিছু হলে তা আমাদেরও স্পর্শ করে। সারা বিশ্বের সঙ্গে মিলেই আমাদের দেশ চালাতে হবে,' বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, 'আমরা সবাইকে খুশি রেখেই দেশ চালাতে চাই। সবার জন্য উইন-উইন পরিস্থিতি থাকবে।

'আমরা মানুষের জন্য বাজেট দিই। সবাইকে সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই, কাউকে পিছিয়ে রেখে নয়। আমরা কৃষিকে প্রাধান্য দিয়ে আসছি। এমপ্লয়মেন্ট জেনারেশনকে প্রাধান্য দিই। এখন "মেইড ইন বাংলাদেশ"কে প্রাধান্য দিচ্ছি। বাজেট হবে রেসপনসিবল এবং ট্রান্সপারেন্ট।'

মুস্তফা কামাল বলেন, জ্বালানি তেলের দাম যতটুকু বেড়েছে, তা ভোক্তা ও সরকার ভাগাভাগি করে বহন করবে। এককভাবে সরকার বা ভোক্তার উপর চাপিয়ে দেওয়া হবে না। 

তিনি বলেন, 'চলমান বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনীতিতে সৃষ্ট সংকট মোকাবিলায় আমাদের কাছে অনেক বিকল্প উপায় আছে। প্রয়োজন অনুযায়ী সেসব অস্ত্র আমরা ব্যবহার করব।'

অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, 'একই সময়ে একটি সমস্যা মোকাবিলা করা সহজ, একসঙ্গে অনেক সমস্যা দেখা দিলে তা মোকাবিলা করা কঠিন। তবে আমরা ব্যর্থ হবো না।'

তিনি বলেন, 'বিশ্বজুড়ে চলমান দুর্দিনের সময়ও আমরা সংকোচনমুখী পলিসি গ্রহণ করিনি, সম্প্রসারণমুখী নীতি বাস্তবায়ন করছি। অনেকে বাজেট-ঘাটতি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমাদের যেটুকু বাড়ানোর প্রয়োজন ছিল, সেটুকু বাড়িয়েছি। তবে আমাদের বাজেট-ঘাটতি সারাবিশ্বের তুলনায় অনেক কম।'

সভায় গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন। 

আগামী অর্থবছরের বাজেটে সংবাদপত্র শিল্পে বিদ্যমান করপোরেট করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ১০-১২ শতাংশে নামিয়ে আনা, নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ককর কমানোসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন সংবাদপত্রের সম্পাদকরা। 

এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা বিজ্ঞাপন বিল পরিশোধে আগামী বাজেটে বাড়তি বরাদ্দের দাবি জানান সম্পাদকরা।

সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে সংবাদপত্রের কী পরিমাণ বিল বকেয়া রয়েছে, সে তথ্য জানানোর পরামর্শ দিয়ে অর্থমন্ত্রী বলেন, 'একটু সময় নিয়ে হলেও এটি সমাধানের উদ্যোগ নেব।'
 

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / ঋণ / বৈদেশিক ঋণ / অর্থমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ২৬ শতাংশ

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net