Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
কুসিক নির্বাচন: আওয়ামী লীগ বিএনপির চার প্রার্থী

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
17 May, 2022, 09:25 pm
Last modified: 17 May, 2022, 09:30 pm

Related News

  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ
  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে আরেকবার স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী
  • তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে
  • কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার

কুসিক নির্বাচন: আওয়ামী লীগ বিএনপির চার প্রার্থী

মেয়র পদে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহীসহ মোট ২ জন প্রার্থী, বিএনপি নেতা স্বতন্ত্র্র প্রার্থী ২ জন। আরও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম এবং নাগরিক ফোরাম সংগঠনের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল।
কুমিল্লা প্রতিনিধি
17 May, 2022, 09:25 pm
Last modified: 17 May, 2022, 09:30 pm
মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়ন দাখিল করেন তার ভাই আইনজীবী কায়মুল হক রিংকু। ছবি: টিবিএস

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও দাখিলের শেষ দিন মঙ্গলবার (১৭ মে) ছয়জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতও এদিন মনোনয়নপত্র দাখিল করেন। আরও করেন কুমিল্লার দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু। তিনি প্রথমবার স্বতন্ত্র ও দ্বিতীয়বার বিএনপি থেকে মেয়র নির্বাচিত হন। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তার পক্ষে আইনজীবী কায়মুল হক মনোনয়নপত্র জমা দেন।

একইদিনে স্বতন্ত্রের ব্যানারে মনোনয়নপত্র দাখিল করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। বিকালে মনোনয়নপত্র দাখিল করেন প্রয়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের ছেলে কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান। তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জসিম উদ্দিন। তিনি দল মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিদ্রোহী হিসেবে নির্বাচন করবেন।

মেয়র পদে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহীসহ মোট ২ জন প্রার্থী, বিএনপি নেতা স্বতন্ত্র্র প্রার্থী ২ জন। আরও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম এবং নাগরিক ফোরাম সংগঠনের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল।

২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২০জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ৫ ও ১০নং ওয়ার্ডে একজন করে জমা দিয়েছেন। বেশি জমা দিয়েছেন ৩ ও ২৩ নং ওয়ার্ডে ৮ জন করে। সংরক্ষিত ৯টি ওয়ার্ডে জমা দিয়েছেন ৩৮ জন। ৬ জন জমা দিয়েছেন ১নং ওয়ার্ডে।

নির্বাচন অফিসের সামনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত সাংবাদিকদের বলেন, 'অতীতের যেকোনো সময়ের চেয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ। আমাদের কোনো গ্রুপিং নেই। সবাই এক হয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনব।'

আওয়ামী লীগের বিদ্রোহী পারভেজ খান ইমরান জানান, 'দলীয় নেতাকর্মীরা চান আমি নির্বাচন করি। গত ১০ বছরে কুমিল্লায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আমি আশাবাদী, জনগণ আমাকে নির্বাচিত করবে। শেষপর্যন্ত আমি মাঠে থাকব।'

মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়ন দাখিল করেন তার ভাই আইনজীবী কায়মুল হক রিংকু। তাকে তার দলের অন্য প্রার্থী বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই বিষয়ে কোন কথা বলতে চাই না। কুমিল্লায় সাক্কুর মতো নেতা তৈরি হতে আরও পঞ্চাশ বছর লাগবে। তিনি দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন। জনগণ এবারও তার কাজের প্রতিদান দেবে। আরো পরে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বলব।

মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, তিনি (মনিরুল হক সাক্কু) বিএনপিকে ধারণ করেন না। বিএনপিও তাকে এখন ধারণ করে না। তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করেন। গত ১০ বছরে তিনি কুমিল্লার তেমন উন্নয়ন করতে পারেননি। মানুষ পরিবর্তনে বিশ্বাসী। আশা করি, জাতীয়তাবাদী ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমাকে বিজয়ী করবে।

তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। এবার দুই লাখ ২৯ হাজার ভোটার ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / কুমিল্লা সিটি করপোরেশন / মেয়র নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ
  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে আরেকবার স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী
  • তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে
  • কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net