Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
‘রত্না ও তার ছেলেকে আটক করা সংবিধানের লঙ্ঘন’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2022, 02:10 pm
Last modified: 25 April, 2022, 02:49 pm

Related News

  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • ছুটির দিনে খেলার মাঠ উন্মুক্ত রাখাসহ একাধিক নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • মাঠ থেকে মোবাইল: হারিয়ে যাওয়া গ্রামীণ খেলার জায়গায় যেভাবে অনলাইন গেমস
  • কৃত্রিম টার্ফ: মাঠে বা ছাদে, নকল ঘাসে

‘রত্না ও তার ছেলেকে আটক করা সংবিধানের লঙ্ঘন’

"বারবার অনুরোধ করা সত্ত্বেও, স্টেশনে এবং খেলার মাঠে উপস্থিত পুলিশ কর্মকর্তারা রত্না ও তার ছেলেকে আটকের ন্যায্যতা নিয়ে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি।" 
টিবিএস রিপোর্ট
25 April, 2022, 02:10 pm
Last modified: 25 April, 2022, 02:49 pm
ছবি- টিবিএস

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেছেন, কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সৈয়দা রত্না ও তার নাবালক (১৭ বছর বয়সী) ছেলেকে কলাবাগান পুলিশের আটক করা সংবিধান ও আইনের জঘন্য লঙ্ঘন।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ১১টি সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বারবার অনুরোধ করা সত্ত্বেও, স্টেশনে এবং খেলার মাঠে উপস্থিত পুলিশ কর্মকর্তারা রত্না ও তার ছেলেকে আটকের ন্যায্যতা নিয়ে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি।" 

বাপার যুগ্ম সম্পাদক তেঁতুলতলা মাঠে থানা নির্মাণের আইনি বৈধতাও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন। 

সম্মেলনে সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে থানা নির্মাণ বন্ধের দাবি জানান।

বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় স্থানীয়দের হয়রানি না করার জন্যেও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন এক ধরনের প্রবণতা দেখা দিয়েছে যেখানে পুলিশ লোকজনকে আটক করছে কিন্তু যারা জিজ্ঞাসাবাদ করছে তাদের কেউ দেখছে না। 

কলাবাগানের 'তেঁতুলতলা মাঠ রক্ষা'র অন্যতম আন্দোলনকারী সৈয়দা রত্না ও তার ছেলেকে আটকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সকাল থেকে রাত পর্যন্ত স্টেশনে পাওয়া যায় না। তিনি আমাদের ফোনও রিসিভ করেন না।" 

রোববারের ঘটনার বর্ণনা দিতে গিয়ে রিজওয়ানা বলেন, "যখন প্রথম থানায় ঢোকার চেষ্টা করি, আমাদের প্রবেশ করতে দেওয়া হয় নি। কেউ আমাদের কোনো উত্তরও দিচ্ছিল না। আমাদের প্রশ্ন ছিল কেন তাকে আটক করা হলো!" 

তিনি তার বক্তব্যে আরও বলেছেন যে, বেলা সবসময় খেলার মাঠ সংরক্ষণের বিষয়ে সোচ্চার ছিল এবং এখন থেকে তারা দ্বিগুণ প্রতিবাদ করবে।

উল্লেখ্য, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রোববার কলাবাগান থানা পুলিশ সৈয়দা রত্না ও তার ১৭ বছর বয়সী ছেলেকে আটক করে; যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, রত্না ও তার ছেলেকে এই প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যে তারা ভবিষ্যতে কোনো সরকারি কাজে বাধা দেবে না।

১০ ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর তাদের হেফাজতে নেন রত্নার বোন।

এর আগে একই অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করে কলাবাগান থানা পুলিশ।

গত রাত সাড়ে ৯টার দিকে একটি মামলায় তাদের আসামি করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারি কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

বেলা সাড়ে ১১টার দিকে মা-ছেলেকে কলাবাগান থানায় নিয়ে আসা হয়। আলাদা হেফাজতে রাখা হয় তাদেরকে।

১৭ বছর বয়সী আব্দুল্লাহকে প্রাপ্তবয়স্কদের হাজতে আটক রাখায় সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক ও নিন্দার ঝড় ওঠে।  
 
 

  

Related Topics

টপ নিউজ

খেলার মাঠ / মা-ছেলে আটক / কিশোর আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • ছুটির দিনে খেলার মাঠ উন্মুক্ত রাখাসহ একাধিক নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • মাঠ থেকে মোবাইল: হারিয়ে যাওয়া গ্রামীণ খেলার জায়গায় যেভাবে অনলাইন গেমস
  • কৃত্রিম টার্ফ: মাঠে বা ছাদে, নকল ঘাসে

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net