Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
সত্যজিৎ হয়ে উঠতে ড্রিল মেশিন চালিয়ে ফাঁকা করেছেন দাঁত!   

বিনোদন

টিবিএস ডেস্ক
24 April, 2022, 11:50 am
Last modified: 24 April, 2022, 02:35 pm

Related News

  • সত্যজিৎ রায়ের প্রশংসায় চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফার নোলান: বললেন, 'পথের পাঁচালী আমাকে অভিভূত করেছে'
  • আমার সত্যজিৎ
  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সবার প্রতি আহ্বান অন্তর্বর্তী সরকারের
  • ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়, দাবি জেলা প্রশাসকের

সত্যজিৎ হয়ে উঠতে ড্রিল মেশিন চালিয়ে ফাঁকা করেছেন দাঁত!   

জিতু এখন আর শক্ত খাবার খেতে পারেন না। পাঁঠার মাংসের হাড় চিবোনোর সুখ তার জীবনে অতীত! লেবু রস করে খেতে হয়। যাতে দাঁতের ফাঁকে কোনভাবে আঁশ না আটকে যায়।
টিবিএস ডেস্ক
24 April, 2022, 11:50 am
Last modified: 24 April, 2022, 02:35 pm

কোনও বিশেষ ব্যক্তিকে পর্দায় ফুটিয়ে তুলতে অভিনেতাদের বহু পরিশ্রম করতে দেখা যায়। বিশেষত যদি কারও বায়োপিক হয়, হাঁটা-চলা, আদবকায়দা সবই আয়ত্ত করতে হয়। বাঁচতে হয় যেন 'সেই' মানুষটি হয়ে। এরকম দৃষ্টান্ত বহু শোনা গেছে। তবে পর্দায় সত্যজিৎ রায়ের মতো 'লুক' তৈরি করতে পশ্চিমবাংলার অভিনেতা জিতু কমল যা করেছেন, তা শুনে হয়তো অনেকেরই গায়ে কাঁটা দেবে।  

অনীক দত্তের 'অপরাজিত' ছবিতে অভিনয় করছেন জিতু কমল। বায়োপিক না হলেও এ ছবি যে সত্যজিৎ রায়ের জীবন নিয়েই, তা আর বলার অপেক্ষা রাখে না। সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়ের অনুমতিক্রমেই এ ছবি বানানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনীক। 'অপরাজিত' মুক্তি পাবে ১৩ মে। ছবির মূল চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল। পরাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ-সহ আরও অনেকেই আছেন এই ছবিতে।

ছবিটিতে আগে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল আবির চট্টোপাধ্যায়ের। তবে পরে তার বদল ঘটে। লুক সামনে আসতেই হতবাক সকলে। এ যেন অবিকল সত্যজিৎ রায়! সেই স্টাইল, সেই চাহনি, হাতে সিগারেট ধরার ধরন, সবটা এতটাই নিখুঁত যে এক নজরে অনেকেই 'রিলের' সত্যজিতকে রিয়েল লাইফের সঙ্গে ভুল করতে পারেন।

লুক পারফেক্ট করতে জিতুর গালে ও থুতনিতে প্রস্থেটিক মেকআপের সাহায্য নেওয়া হয়েছে। গালে দাগ, গায়ের রঙ বদলে শ্যামলা, চিবুকে বড় আঁচিল। তবু মন ভরেনি জিতুর। মানিক বাবুর সঙ্গে আরও মেলাতে পাল্টে ফেলেছেন নিজের দাঁতের পাটি।

এসব কথা কিন্তু অভিনেতা নিজে প্রকাশ করেন নি। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট করে বিষয়টি সবার সামনে এনেছেন জিতু কমলের স্ত্রী নবনীতা।  

নবনীতার কথায়, ''তখন জুলাই কি আগস্ট। জিতুই সত্যজিৎ হবেন, সদ্য ঠিক হয়েছে। দু'জনের চেহারায় কী করে মিল আনা যায়, সেই আলোচনাও চলছে। জিতু পরিচালকের ঝলক, সাক্ষাৎকার দেখছে। তখনই মনে হয়েছে, পরিচালকের সঙ্গে দাঁতের পাটিতে একটুও মিল নেই ওর! সত্যজিতের দাঁতে অনেকটাই ফাঁক। জিতুর দাঁতের পাটিতে তুলনায় বেশ কম ফাঁক। একইসঙ্গে একটু উঁচুনিচু।'' এ কথা জিতুকেও বলেন কয়েকজন। অভিনেতা কাউকে কোনও উত্তর দেননি। বাড়িতেও কিচ্ছু জানাননি। চুপচাপ চলে যান দন্তচিকিৎসকের কাছে।

সেখান থেকে ভিডিও তুলে পাঠান নবনীতাকে। নবনীতা সেই ভিডিও দেখতে দেখতে শিউরে উঠেন। তার নিজের আক্কেল দাঁত তোলার অভিজ্ঞতা রয়েছে। সেসময় তাকে মাড়িতে ইনজেকশন নিতে হয়েছিল। সেই রকম ইনজেকশন জিতুকে নিতে হয়েছে কয়েকটি। মাড়িতে এবং ঠোঁটে। তারপর ড্রিল মেশিন দিয়ে ঘষে ঘষে ফাঁক করা হয়েছে অভিনেতার দাঁত। একটু করে ড্রিল মেশিন চলেছে। মাড়ি কেটে রক্ত পড়েছে গলগলিয়ে। জিতু পাশের বেসিনে উঠে গিয়ে একবার করে জমে থাকা রক্ত ফেলেছেন। আবার এসে বসেছেন নিজের আসনে। সব দেখে ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যায় অভিনেতার স্ত্রীর।  

এভাবে বেশ কয়েক বার গিয়ে অবশেষে দাঁতের পাটির দিক থেকেও অবিকল সত্যজিৎ হয়ে ওঠেন এই প্রজন্মের অভিনেতা। বরফ সেঁক দিতে দিতে ধীরে ধীরে ফোলা, ব্যথা সব কমেছে।

দাঁতের পাটির পরিবর্তনের হাত ধরে আরও অনেক বদল এসেছে জিতুর জীবনে। পর্দার 'অপরাজিত রায়' এখন আর শক্ত খাবার খেতে পারেন না। পাঁঠার মাংসের হাড় চিবোনোর সুখ তার জীবনে অতীত! লেবু রস করে খেতে হয়। যাতে দাঁতের ফাঁকে কোনভাবে আঁশ না আটকে যায়। মুরগির মাংসও নরম করে রান্না হচ্ছে তার জন্য। ডাঁসা পেয়ারায় কামড় বসানো এ জীবনে আর হবে না। খাওয়াদাওয়ায় এত কড়াকড়ি কেন? নবনীতা জানিয়েছেন, ড্রিল মেশিনের দাপটে মাড়ি দুর্বল হয়ে গেছে। এদিকে নীচ থেকে ক্যাপ বসানো হয়েছে দাঁতে। শক্ত খাবার খেলে সেই ক্যাপ মাড়িতে কেটে বসবে। রক্তপাত হবে। তাই এত বিধিনিষেধ।

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

সত্যজিৎ রায় / বায়োপিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • সত্যজিৎ রায়ের প্রশংসায় চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফার নোলান: বললেন, 'পথের পাঁচালী আমাকে অভিভূত করেছে'
  • আমার সত্যজিৎ
  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সবার প্রতি আহ্বান অন্তর্বর্তী সরকারের
  • ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়, দাবি জেলা প্রশাসকের

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net