Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
‘র‍্যাবের ১৮ জনের সাথে একাই যুদ্ধ করলো রাজু, বন্দুকযুদ্ধের অস্ত্র কোথায় পেল?’ নিহত রাজুর বাবার প্রশ্ন

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
18 April, 2022, 08:00 pm
Last modified: 18 April, 2022, 10:25 pm

Related News

  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর
  • র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক

‘র‍্যাবের ১৮ জনের সাথে একাই যুদ্ধ করলো রাজু, বন্দুকযুদ্ধের অস্ত্র কোথায় পেল?’ নিহত রাজুর বাবার প্রশ্ন

কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় কোনো মামলা করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে নিহতের বাবা সাদেক মিয়া জানান, তিনি কোনো মামলা করতে চান না। "আমি বিচার চাই না, বাকি দুই ছেলেকে নিয়েই ভয়ে আছি।"
কুমিল্লা প্রতিনিধি
18 April, 2022, 08:00 pm
Last modified: 18 April, 2022, 10:25 pm
প্রতীকী ছবি

"রাজু অত্যন্ত ভালোমনের ছেলে ছিল। সে ভিক্টোরিয়া কলেজে অনার্সে ভর্তি হয়েছিল। তাকে অন্যায়ভাবে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে ও বিচার-বিবেচনার সুযোগ না দিয়ে ধরে এনে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় ন্যায়বিচার বঞ্চিত হয়েছি।"

সোমবার সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কুমিল্লায় র‍্যাবের সাথে কথিত বন্দুকযদ্ধে নিহত মোহাম্মদ রাজুর বাবা সাদেক মিয়া। গত শুক্রবার রাতে কুমিল্লার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় রাজু। র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর দেশে এটাই প্রথম ক্রসফায়ারের ঘটনা। কুমিল্লায় গত সপ্তাহে সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স মহিউদ্দিন হত্যা মামলায় প্রধান আসামি ছিল রাজু। 

কুমিল্লার কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, রাজু নিহতের ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে র‍্যাব। তবে তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়নি। কেন সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়নি- সে বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।

রাজুর বাবা টিবিএসকে আরো বলেন, "আমার ছেলে কোনো অন্যায় করে থাকলে দেশে আইন-আদালত ছিল। কোনো যাচাই-বাছাই তদন্ত ছাড়া আমার ছেলেকে র‍্যাব মেরে ফেলল! র‍্যাব বলল, বন্দুকযুদ্ধে আমার ছেলে মারা গেছে। তাহলে র‍্যাবের কাছে আমার প্রশ্ন, আপনাদের ১৮ জনের সাথে একা যুদ্ধ করলো রাজু, তাহলে বন্দুকযুদ্ধের অস্ত্র কোথায় পেল? রাজুর এত সাহস এল কোত্থেকে? সে এত বড় দুর্ধর্ষ যোদ্ধা যে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটাল! সবাই বলে, রাজু মাদকের গডফাদার। তবে, মহিউদ্দিন মারা যাওয়ার আগপর্যন্ত তার বিরুদ্ধে মাত্র একটি মামলা করে বিজিবি। সেটি ছিল অস্ত্র মামলা। সেখানে তার থেকে একটি পাইপগান উদ্ধারের কথা বলা হয়। সেটি ভুয়া মামলা ছিল। আদালতে সেটি মিথ্যা প্রমাণিত হয়।"

কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় কোনো মামলা করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে সাদেক মিয়া জানান, তিনি কোনো মামলা করতে চান না। "আমি বিচার চাই না, বাকি দুই ছেলেকে নিয়েই ভয়ে আছি।"

এদিকে, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন টিবিএস'কে বলেন, আমাদের পক্ষ থেকে কোন তদন্ত করা হচ্ছে না। তবে, যেকোনো বন্দুকযুদ্ধের ঘটনার পরে যেভাবে চিকিৎসক, স্থানীয় থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের তদন্ত হয়- এঘটনায়ও সেভাবেই হবে।

তিনি বলেন, "এটি মার্কিন নিষেধাজ্ঞার পর প্রথম গুলি বিনিময়ের ঘটনা নয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও দুই-তিনবার অভিযানে গিয়ে গুলির মুখে পড়তে হয়েছে র‍্যাবকে। এই অভিযানের সাথে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কোন সর্ম্পক নেই।"

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মন্তব্য জানতে চেয়ে কয়েকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকেও পাওয়া যায়নি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেছেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রতিটি বন্দুকযুদ্ধের ঘটনায় যেভাবে তদন্ত হয়, কুমিল্লার ঘটনাটিকে তারা সেভাবে তদন্ত করবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাবেন।

সাবেক সংবাদকর্মী মহিউদ্দিন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেনের ছেলে। গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া হলেও তিনি সপরিবারে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং এলাকায় হত্যাকাণ্ডটি সংগঠিত হলেও ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক বিরোধী কর্মকাণ্ডে বেশ তৎপর ছিল মহিউদ্দিন। তিনি পুলিশ, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সোর্স হিসেবে কাজ করতেন।

গত বুধবার (১৩ এপ্রিল) কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগর সীমান্তে মাদক কারবারিদের গুলিতে মহিউদ্দিন সরকার নাইম নিহত হন। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মহিউদ্দিন সরকার নাইমের মা নাজমা আক্তার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার সাদেক মিয়ার ছেলে মো. রাজুকে (২৪)। রাজু পরবর্তীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। মামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজন ছিল এজাহার নামীয়। বাকি দুই আসামি অজ্ঞাতনামা।

গ্রেফতারকৃত এজহার নামীয় আসামিরা হলো-মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, "মহিউদ্দিন হত্যার ঘটনায় এ পর্যন্ত চারজন আসামি গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।"

Related Topics

টপ নিউজ

ক্রসফায়ার / র‍্যাব / বন্দুকযুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর
  • র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net