Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
বিদ্রোহের অভিযোগে সৌদি আরবে ২০ রাজপুত্র গ্রেপ্তার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 March, 2020, 02:20 pm
Last modified: 08 March, 2020, 03:29 pm

Related News

  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • সৌদি-আমিরাত সম্পর্কের ফাটল: এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা কেন এখন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী?

বিদ্রোহের অভিযোগে সৌদি আরবে ২০ রাজপুত্র গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতদের মাঝে সবচেয়ে প্রভাবশালী হলেন দেশটির বর্তমান বাদশার চাচাতো ভাই যুবরাজ আহমেদ বিন আব্দুল আজিজ। বিদ্রোহের অভিযোগে সৌদি সিংহাসনের উত্তরসূরি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে আহমেদসহ আরও ২০ যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। 
টিবিএস ডেস্ক
08 March, 2020, 02:20 pm
Last modified: 08 March, 2020, 03:29 pm
বামে মোহাম্মদ বিন সালমান এবং ডানে তার চাচা মোহাম্মদ বিন আব্দুল আজিজ

সৌদি আরবের রাজ পরিবারের অভ্যন্তরে আবারও শুরু হয়েছে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে লড়াই। সৌদি সিংহাসনের পরিবর্তী উত্তরসূরি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) নির্দেশে আহমেদসহ আরও ২০ যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সকলের বিরুদ্ধে তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করেছেন এমবিএস। 

সৌদি রাজপরিবারের গোপন সূত্রের বরাতে এই দাবি করেছে মধ্যপ্রাচ্যের বহুল প্রচারিত গণমাধ্যম মিডল ইস্ট আই।

এর আগে অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রিন্স আহমেদসহ আরও দুই যুবরাজের গ্রেপ্তারের কথা জানায়। 

সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত চার জনের নাম জানা গেছে। এরা হলেন যুবরাজ আহমেদ বিন আব্দুল আজিজ, তার পুত্র নায়েফ বিন আহমেদ বিন আব্দুল আজিজ, প্রাক্তন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ এবং তার সৎ ভাই নাওয়াফ। 

এদের মাঝে নায়েফ বিন আহমেদ বিন আব্দুল আজিজ ছিলেন সৌদি সেনাবাহিনীর গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রধান। প্রাসাদ ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়াদের মাঝে একমাত্র তিনিই শীর্ষ সৌদি সেনাবাহিনী কর্মকর্তা।

এসব যুবরাজকে গ্রেপ্তারের পরই এক টুইট বার্তায় এমবিএস সৌদি রাজপরিবারের সকল বিদ্রোহী যুবরাজকে তার প্রতি আনুগত্য প্রকাশের নির্দেশ দেন। এরপরে শীর্ষ চার বিদ্রোহীর তিনজন পাল্টা টুইটে তাদের আনুগত্যের বার্তা দেন। 

من سالمهم سالمناه
ومن عاداهم عاديناه
هذا أمر بايعنا عليه وعاهدنا الله به
والأمر من قبل ومن بعد لله..#كلنا_سلمان_كلنا_محمد pic.twitter.com/vINHyQxqio— عبدالله بن سلطان آل سعود (@ASNA_20) March 7, 2020

এদিকে বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় কিছু সূত্রের বরাতে জানায়, এমবিএস গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আমেরিকা এবং অন্য কিছু বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে তাকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করেছেন। 

রয়টার্সের সূত্রগুলো জানায়, বাদশাহ সালমান নিজে এসব যুবরাজের গ্রেপ্তারি পরোয়ানায় স্বাক্ষর করেছেন। স্মৃতিশক্তি বিভ্রমে ভোগা বাদশাহ বর্তমানে সুস্থ আছেন এবং তিনি সজ্ঞানেই এসব পরোয়ানায় স্বাক্ষর করেন।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / রাজ পরিবার / মোহাম্মদ বিন সালমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • সৌদি-আমিরাত সম্পর্কের ফাটল: এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা কেন এখন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী?

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net