Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগ দেবে সরকার

বাংলাদেশ

ইউএনবি
12 April, 2022, 02:45 pm
Last modified: 12 April, 2022, 03:41 pm

Related News

  • যুদ্ধ সমাপ্তির পথে যুক্তরাষ্ট্র ও ইরান; প্রস্তুত হচ্ছে এক পাতার সমঝোতা স্মারক
  • ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম
  • লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা 
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে দেখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগ দেবে সরকার

‘যেহেতু বাংলাদেশি আইনজীবীরা কাজটি করতে পারবেন না, তাই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সনদপ্রাপ্ত আইনজীবীদের মাধ্যমে এটি করা হবে।’
ইউএনবি
12 April, 2022, 02:45 pm
Last modified: 12 April, 2022, 03:41 pm

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের সনদপ্রাপ্ত আইনজীবী নিয়োগ দেবে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই সপ্তাহে বলেছেন, 'আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি সহায়তা নিয়োগের প্রক্রিয়ার মধ্যে আছি। এটি একটি আইনি প্রক্রিয়া, প্রশাসনিক নয়।'

তিনি বলেন, যেহেতু বাংলাদেশি আইনজীবীরা কাজটি করতে পারবেন না, তাই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সনদপ্রাপ্ত আইনজীবীদের মাধ্যমে এটি করা হবে।

ইতোমধ্যে কিছু প্রাথমিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

পররাষ্ট্র সচিব বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা মোকাবিলার প্রক্রিয়া ভিন্ন।

মাসুদ বিন মোমেন সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন এবং ৪ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ছিলেন।

ওয়াশিংটনে অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ-মার্কিন নিরাপত্তা সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাসুদ।

বাংলাদেশ সকল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম পুনরায় শুরু করার চেষ্টা করেছে।

যেহেতু র‍্যাব নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে, তাই মার্কিন যুক্তরাষ্ট্রে সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণের জন্য পুলিশ, বিজিবি এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের অন্তর্ভুক্ত করার বিকল্প প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাথে মার্কিন পররাষ্ট্র দপ্তরে সাক্ষাতের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন সন্ত্রাস দমনে এলিট ফোর্স র‌্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিয়ে বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে এবং আমেরিকান বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ পুনরায় শুরু করতে সময় লাগতে পারে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ২০০৪ সালে র‍্যাব তৈরির প্রেক্ষাপট বর্ণনা করে জোর দিয়ে বলেন, বাংলাদেশের সন্ত্রাস-বিরোধী প্রচেষ্টায় র‍্যাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা এই নিষেধাজ্ঞার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / আইনজীবী / র‍্যাব / র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • যুদ্ধ সমাপ্তির পথে যুক্তরাষ্ট্র ও ইরান; প্রস্তুত হচ্ছে এক পাতার সমঝোতা স্মারক
  • ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম
  • লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা 
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে দেখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net