Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
বিনা-প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত শাহবাজ 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 April, 2022, 05:25 pm
Last modified: 11 April, 2022, 07:35 pm

Related News

  • সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব: ডিসি সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা
  • বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি: প্রধানমন্ত্রী
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী

বিনা-প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত শাহবাজ 

ইমরান খান অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারানোর পর, জাতীয় পরিষদে সম্মিলিত বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতার সুবাদে প্রধানমন্ত্রী পদে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। 
টিবিএস ডেস্ক
11 April, 2022, 05:25 pm
Last modified: 11 April, 2022, 07:35 pm
শাহবাজ শরিফ। ফাইল ছবি

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিরোধী দল মুসলিম লীগ (নওয়াজ) পিএমএল-এন নেতা শাহবাজ শরীফ। তিনি ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে জয় পাওয়া সম্মিলিত বিরোধী জোটেও নেতৃত্ব দেন। 

সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ইমরানের দল তেহরিক- ই- ইনসাফের আইনপ্রনেতারা অধিবেশন বর্জন ও জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করায় বিনা-প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে শাহবাজ। 

এর আগে গত শনিবার অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান সরকারের পতন ঘটায় বিরোধীরা।

ইমরান খান নিজেও জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেছেন।  পদত্যাগের আগে এপ্রসঙ্গে তিনি বলেছেন, আমি পার্লামেন্টে 'চোর'দের সাথে বসব না।

ইমরানের বক্তব্য উদ্ধৃত করে পিটিআই- এর আনুষ্ঠানিক টুইটার একাউন্ট থেকে করা এক টুইটে বলা হয়, "যে মানুষটির বিরুদ্ধে ১৬০০ কোটি রুপি দুর্নীতির একটি মামলা রয়েছে, ৮০০ কোটি রুপি দুর্নীতির আরেকটি মামলা রয়েছে… সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া ও নির্বাচিত করা দেশের প্রতি সবচেয়ে বড় অপমান। এজন্য আমরা (পিটিআই) জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করছি।"

শাহবাজ শরিফ ও তার দুই ছেলে হামজা ও সুলেমান শাহবাজের বিরুদ্ধে ২০২০ সালের নভেম্বরে একটি চাঞ্চল্যকর অর্থ-পাচার মামলা করা হয়। যা এখনও চলছে। একারণে এখনও পাকিস্তানের বাইরে যুক্তরাজ্যে রয়েছেন সুলেমান। 

আজ সোমবারেই এই মামলার রায় ঘোষণার কথা ছিল। তবে আদালত শাহবাজ ও হামজার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তার সিদ্ধান্ত আগামী ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা রেখেছেন। দিয়েছেন অগ্রিম জামিন নেওয়ার সুবিধা। ফলে প্রধানমন্ত্রী পদ নিশ্চিন্তে গ্রহণের সুযোগ পেলেন শাহবাজ। 

  • সূত্র: দ্য ডন, এনডিটিভি  

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / প্রধানমন্ত্রী / শাহবাজ শরিফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব: ডিসি সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা
  • বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি: প্রধানমন্ত্রী
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net