Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
মিটে গেছে তিক্ততা, রণবীরের রিসেপশনে আসবেন প্রাক্তন প্রেমিকা দীপিকা, ক্যাটরিনাও?    

বিনোদন

টিবিএস ডেস্ক
10 April, 2022, 07:40 pm
Last modified: 10 April, 2022, 07:46 pm

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজড করার নির্দেশ হাইকোর্টের
  • মাদার মেরি কামস টু মি—অরুন্ধতীর পালিয়ে ফেরা শৈশবের গল্প

মিটে গেছে তিক্ততা, রণবীরের রিসেপশনে আসবেন প্রাক্তন প্রেমিকা দীপিকা, ক্যাটরিনাও?    

সূত্রের খবর, দীপিকা এবং ক্যাটরিনার সঙ্গে সব বিবাদ মিটে গিয়েছে রণবীরের। এমনকি ফারহান আখতারের পরবর্তী ছবি ‘জি লে জারা’-তে ক্যাটরিনা, আলিয়া একসঙ্গে কাজও করছেন।
টিবিএস ডেস্ক
10 April, 2022, 07:40 pm
Last modified: 10 April, 2022, 07:46 pm
ছবি: সংগৃহীত

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে এখন বলিপাড়ায় মাতামাতি যেমন সবচেয়ে বেশি, তেমনই বিয়েকে ঘিরে ধোঁয়াশারও শেষ নেই। প্রথমে শোনা গিয়েছিল চেম্বুরের পৈতৃক বাসস্থান আর কে বাংলোয় বিয়ের অনুষ্ঠান হবে। পরে জানা গেল, বান্দ্রার 'বাস্তু'তে বসবে 'রণলিয়া'র বিয়ের আসর। সাত পাকের তারিখ নিয়েও কম জল ঘোলা হয়নি। তবে আপাতত বলিপাড়ার খবর, আগামী ১৪ এপ্রিলই চার হাত এক হচ্ছে রণবীর-আলিয়ার। বিয়ের অনুষ্ঠান সেরে রিসেপশনের পার্টি হবে ১৭ তারিখ।

সংবাদমাধ্যমকে এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ কাপুর পরিবার। শনিবারই জল্পনার আগুনে অনেকটা ঘি ঢেলে দিয়ে রণবীরের মা নীতু সিংহ বলেছিলেন, "বিয়ে তো এর মধ্যে হয়েই গিয়েছে।" চমকে উঠেছিলেন ভক্তরা। তবে আলিয়ার পরিবারের তরফে রবিন ভাট এবং রাহুল ভাট দু'জনেই সিলমোহর দেন, বিয়ের তোড়জোড় চলছে।

আগেই শোনা যাচ্ছিল, বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা ৪৫০ জন। তালিকায় রয়েছেন 'রণলিয়া'র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং সহকর্মীরা। এবার জানা গেছে, রিসেপশনের অতিথি তালিকায় রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফও আছেন। সূত্রের খবর, দীপিকা এবং ক্যাটরিনার সঙ্গে সব বিবাদ মিটে গিয়েছে রণবীরের। প্রত্যেকে নিজের মতো করে এগিয়ে গিয়েছেন নিজেদের জীবনে। এমনকি ফারহান আখতারের পরবর্তী ছবি 'জি লে জারা'-তে ক্যাটরিনা, আলিয়া একসঙ্গে কাজও করছেন।

ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার বিয়ের সময় আলিয়াও নিমন্ত্রণ রক্ষা করেছিলেন, শুভেচ্ছা জানিয়ে ছিলেন নবপরিণীতাকে। একইভাবে দীপিকার বিয়ের পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে রণবীর কাপুর এবং রণবীর সিংহের মধ্যে। একে অপরের কাজকে সম্মান করেন তাঁরা। অতএব, 'রণলিয়া'র রিসেপশনে যদি সামিল হন তাঁর প্রাক্তন ক্যাটরিনা বা দীপিকা, বলিউড হয়তো ততটাও অবাক হবে না!   

বলিপাড়ার খবর, রণবীর এবং আলিয়া যেসব পরিচালক, প্রযোজক এবং সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন, তাঁরাও উপস্থিত থাকবেন রিসেপশনের পার্টিতে। ব্যক্তিগত আমন্ত্রণ বার্তা ইতিমধ্যেই সব তারকাদের কাছে পাঠানো হচ্ছে, যাতে সেই বিশেষ দিনটিতে তাঁরা অন্য কোনো কাজ না রাখেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

রণবীর-আলিয়া / বিয়ে / রিসেপশন / ক্যাটরিনা কাইফ / দীপিকা পাড়ুকোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজড করার নির্দেশ হাইকোর্টের
  • মাদার মেরি কামস টু মি—অরুন্ধতীর পালিয়ে ফেরা শৈশবের গল্প

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net