Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 April, 2022, 10:45 am
Last modified: 10 April, 2022, 01:46 pm

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান, ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ
  • যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতিতে হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল পাকিস্তান?
  • ইরানের নেতৃত্ব এখনও অটুট, দ্রুত সরকার পতনের কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার

আগামী ১১ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টায় জাতীয় পরিষদের অধিবেশনে বসবেন সংসদ সদস্যরা। ওই অধিবেশনেই স্থির হবে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম।
টিবিএস ডেস্ক
10 April, 2022, 10:45 am
Last modified: 10 April, 2022, 01:46 pm
ফাইল ছবি: সংগৃহীত

শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটের মাধ্যমে পতন হয়েছে ইমরান খান সরকারের। ফলে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী এখন কে হবেন সেই জল্পনাও শুরু হয়েছে ইতোমধ্যে। উঠে এসেছে একাধিক রাজনৈতিক নেতার নাম। জানা গেছে, সোমবারেই (১১ এপ্রিল) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। ওই অধিবেশনেই স্থির হবে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম।

পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১১ এপ্রিল স্থানীয় সময় বেলা ২টায় জাতীয় পরিষদের অধিবেশনে বসবেন সংসদ সদস্যরা। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ওই অধিবেশনে সভাপতিত্ব করবেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের আয়াজ সাদিক। তিনি জানান, রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩টা নাগাদ শুরু হবে স্ক্রুটিনি বা বাছাই প্রক্রিয়া। প্রথমে সোমবার সকাল ১১টায় একটি অধিবেশনে বসার আহ্বান জানান সাদিক। জানান, এরপরই শুরু হবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। পরে অবশ্য পাকিস্তান পার্লামেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, অধিবেশন বসবে সোমবার দুপুর ২টায়। 

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে হবেন, এ নিয়ে জল্পনায় একাধিক নাম সামনে আসলেও বাকিদের থেকে দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ'র সভাপতি শেহবাজ শরিফ। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ ইমরান খান সরকারের পতনের পর জানান, তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। 

"আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না, কারো প্রতি অবিচার করব না এবং কাউকে জেলে পাঠাব না, আইন তার নিজস্ব গতিতেই চলবে", যোগ করেন শেহবাজ।

  • সূত্র: এনডিটিভি  

Related Topics

টপ নিউজ

পাকিস্তনের নতুন প্রধানমন্ত্রী / পাকিস্তান / সরকার পতন / ইমরান খান / শেহবাজ শরিফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান, ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ
  • যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতিতে হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল পাকিস্তান?
  • ইরানের নেতৃত্ব এখনও অটুট, দ্রুত সরকার পতনের কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net